পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ সংলগ্ন জিগাতলা রোডের ইস্ক্যেম কোম্পানির একটি আবাসিক ভবনের পঞ্চম তলার ৫০৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত ওই ব্যক্তির নাম কারপোভ কিরিল (২৬)। তিনি প্রকল্পের ইস্ক্যেম কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।রূপপুর পারমাণবিক কেন্দ্রের চিকিৎসক মিকাইলের বরাত দিয়ে ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, কিরিল দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে (ডিপ্রেশন) ভুগছিলেন এবং সম্প্রতি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা করানো হয়েছিল।খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে। এ সময় ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) এবং পাবনা জেলা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুর নূর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কলাবাগানে একটি ভবনের বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাড় থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) Read more

কাশিমপুর কারাগারে ঠাঁই হলো সেলিনা হায়াৎ আইভীর
কাশিমপুর কারাগারে ঠাঁই হলো সেলিনা হায়াৎ আইভীর

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি Read more

ডাকসু নির্বাচন স্থগিত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার
ডাকসু নির্বাচন স্থগিত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় আগামীকাল পর্যন্ত স্থগিত থাকবে। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে Read more

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের Read more

ভোলায় বিএনপি–বিজেপি উত্তেজনা, পুলিশের গুলি
ভোলায় বিএনপি–বিজেপি উত্তেজনা, পুলিশের গুলি

ভোলায় ছাত্রদল নেতা সিফাত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি Read more

শিক্ষকদের বাড়িভাড়া ১৫ শতাংশ করা হচ্ছে
শিক্ষকদের বাড়িভাড়া ১৫ শতাংশ করা হচ্ছে

আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে এ অর্থ দুই ধাপে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন