একাধিক অভিযোগ ও তীব্র জনঅসন্তোষের পর নাটোরের গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হককে অবশেষে থানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে নাটোরের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় সংযুক্ত করা হয়। একই আদেশে নাটোর কোর্ট পুলিশের পরিদর্শক দুলাল হোসেনকে গুরুদাসপুর থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগ ও জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে ১৮ সেপ্টেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা সভায় ওসি আসমাউল হকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠে। সভায় অংশ নেওয়া জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ সদস্যরা অভিযোগ করেন, থানায় গিয়ে সাধারণ মানুষ ওসির সঙ্গে দেখা করতে পারছেন না, সেবা পেতে হচ্ছে হয়রানি, এমনকি নারীরা ভুক্তভোগী হয়ে থানার গেটেই আটকে থাকছেন। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে এলাকায় ট্রান্সফরমার ও অটোভ্যান চুরি, মাদক বিস্তারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগও তোলা হয়। সভায় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ নিজেও জানান, ওসির অসৌজন্যমূলক আচরণের শিকার তিনি হয়েছেন এবং মোবাইল কোর্ট পরিচালনার জন্য একাধিকবার পুলিশ সহায়তা চাইলেও পাননি। বড় ধরনের অনুষ্ঠান ও অভিযানে থানার প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার কথাও তিনি স্পষ্ট করেন।পরে ১৯ সেপ্টেম্বর সময়ের কণ্ঠস্বরে ‘ওসির সঙ্গে দেখা করতে পারেন না সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা সভায় অসন্তোষ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর পরদিনই এসপি তারিকুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বদলির আদেশ কার্যকর হয়।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান
মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে পাকিস্তান তাদের প্রথম নভোচারীকে মহাকাশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল জানান, এই কর্মসূচি আগামী Read more

রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল: বাণিজ্যমন্ত্রী
রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল: বাণিজ্যমন্ত্রী

গত এক মাসে (রমজান) দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, ‘সবার চেষ্টায় আমরা দ্রব্যমূল্য Read more

শার্শার জামতলা বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই
শার্শার জামতলা বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই

যশোরের শার্শায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বুধবার (২৪ Read more

আসিফ নজরুলের বিরুদ্ধে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ
আসিফ নজরুলের বিরুদ্ধে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ২০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে বিএনপিকে সুবিধা দেয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক Read more

এবার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল হাঙ্গেরি
এবার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল হাঙ্গেরি

একের পর এক শিশু নির্যাতন কেলেঙ্কারির ঘটনায় কার্যকর কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ Read more

বিপিএলে অংশগ্রহণের সুযোগ পাবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি
বিপিএলে অংশগ্রহণের সুযোগ পাবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশটি আসর শেষ হয়েছে। চলতি বছরের শেষের দিকে শুরু হতে পারে টুর্নামেন্টটির ১১তম আসর। গতকাল বোর্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন