ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে গট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপস্থিতিতে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এ কাজ পরিচালিত হয়।গট্টি ইউনিয়নের বালিয়া বাজার থেকে পিয়াজহাটা যাতায়াতের সংযোগ সড়কটির বিভিন্ন স্থানে মাটি ভেঙে ও ইট উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছিল। এর ফলে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও কৃষকরা ব্যাপক ভোগান্তির শিকার হন। বিশেষ করে পিয়াজ বাজারের ব্যবসায়ী ও কৃষকদের দাবি ছিল সড়কটি দ্রুত মেরামত করার।জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে গট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নিজস্ব উদ্যোগে সড়কটির সংস্কারকাজ শুরু করেন। এ সময় স্বেচ্ছাসেবকরা মাটি ও ইট দিয়ে ভাঙা অংশগুলো সংস্কার করেন, ফলে এলাকাবাসীর স্বস্তি ফিরে আসে।সড়ক মেরামতের সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সালথা উপজেলা শাখার নায়েবে আমির আজিজুর রহমান মজনু, গট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা তোফাজ্জেল হোসেন, গট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম, সালথা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহাদী হাসান, গট্টি ইউপি ৫নং ওয়ার্ড জামায়াত সভাপতি বাহারুল ইসলাম, ১নং ওয়ার্ড সভাপতি মামুন হোসেন, জামায়াত নেতা ওয়ালিউজ্জামান প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খুলনায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত, তলিয়ে গেছে রাস্তাঘাট
খুলনায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত, তলিয়ে গেছে রাস্তাঘাট

খুলনায় গত ৩৬ ঘণ্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিন্মাঞ্চলে। তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট। টানা Read more

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একাধিক মামলার আসামি মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত Read more

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১১ জন। বৃহস্পতিবার (২১ Read more

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পাশাপশি  রাজনৈতিক Read more

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সা’দ
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সা’দ

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলা ট্রিবিউনের স্টাফ রির্পোটার আতিক হাসান শুভ এবং সাধারণ সম্পাদক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন