যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত নতুন এক নির্বাহী আদেশে দক্ষ বিদেশি কর্মীদের জন্য জনপ্রিয় এইচ-১বি ভিসা প্রোগ্রামের আবেদন ফি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ডলার। এ অর্থ জমা না দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার সীমিত থাকবে বলে জানানো হয়েছে।  আদেশে বলা হয়, দীর্ঘদিন ধরে এই ভিসা কর্মসূচির অপব্যবহার হচ্ছে এবং তা মার্কিন নাগরিকদের কর্মসংস্থানে প্রভাব ফেলছে। তবে ইলন মাস্কসহ প্রযুক্তি খাতের শীর্ষ উদ্যোক্তারা বলছেন, এই কর্মসূচি যুক্তরাষ্ট্রকে বিশ্বসেরা মেধাবীদের আকর্ষণে সহায়তা করছে।একইসঙ্গে ট্রাম্প নতুন ‘গোল্ড কার্ড’ ব্যবস্থা চালু করেছেন, যেখানে নির্দিষ্ট অভিবাসীরা ১০ লাখ পাউন্ড থেকে শুরু হওয়া ফির বিনিময়ে দ্রুত ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।শুক্রবার ওভাল অফিসে ট্রাম্পের পাশে থেকে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, ‘এইচ-১বি ভিসার জন্য বছরে এক লাখ ডলার দিতে হবে। বড় বড় কোম্পানি এ বিষয়ে সম্মতি দিয়েছে। এখন আমাদের উচিত নিজেদের তরুণদের প্রশিক্ষণ দেওয়া।’  ২০০৪ সাল থেকে প্রতি বছর সর্বোচ্চ ৮৫ হাজার এইচ-১বি ভিসা প্রদান করা হচ্ছে। এতদিন পর্যন্ত এ ভিসার প্রশাসনিক ফি ছিল গড়ে দেড় হাজার ডলার।ইউএসসিআইএস-এর তথ্য মতে, আসন্ন অর্থবছরে এইচ-১বি ভিসার আবেদন সংখ্যা নেমে এসেছে ৩ লাখ ৫৯ হাজারে, যা চার বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর সবচেয়ে বেশি ভিসা পেয়েছে অ্যামাজন, এর পরের অবস্থানে টাটা, মাইক্রোসফট, মেটা, অ্যাপল ও গুগল।আইনজীবী তাহমিনা ওয়াটসন মনে করেন, এই সিদ্ধান্ত ক্ষুদ্র ব্যবসা ও স্টার্টআপগুলোর জন্য ‘কফিনের শেষ পেরেক’ হয়ে উঠবে। তার মতে, ১ লাখ ডলার প্রবেশ ফি বিধ্বংসী প্রভাব ফেলবে, কারণ ছোট-মাঝারি কোম্পানিগুলো এই ব্যয় বহন করতে পারবে না।ইমিগ্রেশন বিশেষজ্ঞ জর্জ লোপেজও সতর্ক করেছেন, বাড়তি ফি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতসহ সব শিল্পে প্রতিযোগিতা সক্ষমতায় আঘাত হানবে এবং অনেক কোম্পানি কার্যক্রম বিদেশে সরিয়ে নেওয়ার চিন্তা করতে পারে।ট্রাম্পের প্রথম মেয়াদেও এইচ-১বি প্রোগ্রামে কড়াকড়ি আরোপ করা হয়েছিল, যার ফলে ভিসা প্রত্যাখ্যানের হার একসময় ২৪ শতাংশে পৌঁছায়। তখন প্রযুক্তি কোম্পানিগুলো তা নিয়ে তীব্র সমালোচনা করেছিল।বিশেষজ্ঞদের মতে, নতুন বিধিনিষেধ বিশেষ করে ভারতীয় আবেদনকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করবে, কারণ এই ভিসার সবচেয়ে বড় অংশীদার ভারতীয়রাই।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগের জন্ম থেকেই হিন্দুদের প্রতি বৈষম্য চলে আসছে: ড. গোবিন্দ
আ.লীগের জন্ম থেকেই হিন্দুদের প্রতি বৈষম্য চলে আসছে: ড. গোবিন্দ

আওয়ামী লীগের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের প্রতি দীর্ঘদিনের বৈষম্য ও প্রতারণার অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ড. গোবিন্দ চন্দ্র Read more

পুঠিয়া রাজবাড়ি ঘুরতে এসে হিট স্ট্রোকে অজ্ঞাত নারীর মৃত্যু
পুঠিয়া রাজবাড়ি ঘুরতে এসে হিট স্ট্রোকে অজ্ঞাত নারীর মৃত্যু

রাজশাহীর পুঠিয়ার ঐতিহাসিক রাজবাড়ি জাদুঘর ঘুরতে এসে অতিরিক্ত তাপদাহের কারণে হিট স্ট্রোকে এক (৪০) নারীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা কেউ তার Read more

বেকসুর খালাস পেলেন ইরাকে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি
বেকসুর খালাস পেলেন ইরাকে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি

ইরাকি নাগরিক হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি নাগরিক বেকসুর খালাস পেয়েছেন।মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাগদাদের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে Read more

যেসব এলাকায় ৫ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
যেসব এলাকায় ৫ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

দেশের চলমান শৈত্যপ্রবাহ আগামী কয়েকদিনে তীব্র আকার ধারণ করতে পারে। এ অবস্থায় বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৫ Read more

গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে প্রাইভেটকারসহ নদীতে তরুণী
গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে প্রাইভেটকারসহ নদীতে তরুণী

গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে আগেও একাধিকবার দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এবার সেই একই ঘটনা ঘটল ভারতের নভি মুম্বাইয়ে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন