সুনামগঞ্জের জামালগঞ্জে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সেজাউল ইসলাম কালা মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম ও সাজিদ তালুকদার, মতি মিয়ার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটে।নিহত কালা মিয়া ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে। ঘটনার পর পুলিশ শাখাওয়াত হোসেন, নুর আলম, ইমার হোসেন ও মো. অলীকে আটক করেছে।স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার সদরের ৪নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন নিয়ে পূর্ব বিরোধের কারণে কমিটি গঠন করা হয়নি। তার সমাধানের জন্য আজ দুই পক্ষের লোকজন বসে। সবাই বসে সমাধান হয়। কিন্তু শেষ পর্যায়ে বর্তমান সদর ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম ও সাজিদ তালুকদার, মতি মিয়ার গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হয়ে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কালা মিয়াকে মৃত ঘোষণা করা হয়। একই ঘটনায় তিনজনকে সিলেট পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জেরে বেলা সাড়ে বারোটার দিকে বর্তমান সদর ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম ও সাজিদ তালুকদার, মতি মিয়ার গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে চায় ভারত
রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে চায় ভারত

রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ সারফেস-টু-এয়ার (আকাশ প্রতিরক্ষা) ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে। সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা Read more

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার পদমর্যাদার ৯ এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।রবিবার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা Read more

প্রতিদিন যে ৩ খাবার নীরবে ধ্বংস করছে আপনার লিভার
প্রতিদিন যে ৩ খাবার নীরবে ধ্বংস করছে আপনার লিভার

লিভার আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা ডিটক্সিফিকেশন, হজম এবং বিপাকের কাজ করে। তবে সাম্প্রতিক স্বাস্থ্য গবেষণা ও বিশেষজ্ঞদের মতে, Read more

বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর মারা গেছেন
বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর মারা গেছেন

লেখক, গবেষক ও বাম ধারার বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর মারা গেছেন। আজ রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে তিনি ইন্তেকাল Read more

সিরাজগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া নেয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
সিরাজগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া নেয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে অভিযুক্ত এসআই বাস কাউন্টারকে বার হাজার, সেবা লাইন বাস কাউন্টারকে বার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন