অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সংস্কৃতিকে হাতিয়ার করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘শারদ জাগরণ উৎসব ২০২৫’।বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের জবি শাখার উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে।অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায় শুভ প্রারম্ভ ও আলোচনা সভার মাধ্যমে। এরপর ৭টায় মঞ্চস্থ হবে নাট্যকলা বিভাগের পরিবেশনায় ‘শক্তি জাগরণী’ নাটক এবং রাত ৮টায় সংগীত বিভাগের পরিবেশনায় থাকবে ‘শক্তির গান’। উৎসবের সমাপ্তি টানবে জনপ্রিয় ব্যান্ড ‘স্বরূপ’-এর ধর্মীয় গানের কনসার্ট, রাত ৯টা থেকে।আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস জানান, ‘আমাদের লক্ষ্য এক বৈষম্যহীন, সাম্প্রদায়িকতা-মুক্ত, সমমর্যাদার বাংলাদেশ গড়া। এ আয়োজনের মাধ্যমে আমরা তরুণদের ঐক্য ও সাংস্কৃতিক চেতনায় উজ্জীবিত করতে চাই।’রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈকত সাহা অগ্নি বলেন, ‘শারদ জাগরণ উৎসব শুধু ধর্মীয় উপলক্ষ নয়, বরং এটি আমাদের সংস্কৃতি, বিশ্বাস ও মানবিক মূল্যবোধের মিলনমেলা। এই জাগরণ আলোর পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।’সংগঠনের সভাপতি অর্ঘ্য শ্রেষ্ঠ দাস বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে সহাবস্থান করে আসছে। আমাদের ‘শারদ জাগরণ উৎসব’ এই সহাবস্থানের প্রতীক।’তিনি আরও জানান, ‘এই উৎসবকে প্রতিবছর ধারাবাহিকভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে সংগঠনের।’বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বলেন, ‘এই উৎসব আমাদের জন্য শুধু ধর্মীয় আনন্দ নয়, বরং এটি আমাদের অস্তিত্ব ও সংস্কৃতির বহিঃপ্রকাশ। আমরা এটিকে একটি ইতিবাচক সাংস্কৃতিক আন্দোলনে রূপ দিতে চাই।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: মির্জা ফখরুল
কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: মির্জা ফখরুল

আমাদের নিয়ে অনেকে ভুল বুঝানোর চেষ্টা করছেন। আমরা ৯৫ শতাংশ মুসলমান৷ আমরা অঙ্গীকারবদ্ধ কোরআন-সুন্নাহর বাইরে কোন আইন করা হবেনা বলে Read more

সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত
সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত

সেনাবাহিনীর লোগো বা স্টিকার সংবলিত বাস ব্যবহার করে রাজনৈতিক কর্মসূচিতে সহায়তা দেওয়ার অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে Read more

সোমালিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
সোমালিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষা মিশনের ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন।বুধবার (০২ জুলাই) এডেন Read more

বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই: ফখরুল
বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই: ফখরুল

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দুষ্কৃতকারীদের Read more

‌গাজায় ইসরায়েলের যুদ্ধ ‘গণহত্যা’ ছাড়া কিছুই না: কাতার
‌গাজায় ইসরায়েলের যুদ্ধ ‘গণহত্যা’ ছাড়া কিছুই না: কাতার

গাজায় ইসরায়েলের যুদ্ধ গণহত্যা ছাড়া কিছু নয় বলে জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি চলমান যুদ্ধবিরতি Read more

বৃষ্টিতে জলমগ্ন সবজি ক্ষেত, দুর্দিনে দেখা নেই কৃষি কর্মকর্তাদের!
বৃষ্টিতে জলমগ্ন সবজি ক্ষেত, দুর্দিনে দেখা নেই কৃষি কর্মকর্তাদের!

ভারী বর্ষণের কারণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি ক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়া বৃষ্টির পানিতে অনেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন