দিনাজপুরের বিরামপুরে মাটির ঘরের গর্তে গ্যাস ট্যাবলেট দিতে গিয়ে সাপের কামড়ে এক টিন মিস্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ইদুর মারার জন্য গর্তে গ্যাস ট্যাবলেট দিতে গিয়ে মুক্তার হোসেন (৫৫) নামের এক টিন মিস্ত্রী মৃত্যু হয়েছে। মুক্তার হোসেন বিরামপুর উপজেলা মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের চকদূর্গা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল হালিম সরকার বলেন,বাড়িতে আত্মীয় আসবে সেই জন্য ঘরের দেওয়ালের গর্ত বন্ধ করছিলো। গর্তের মধ্যে গ্যাস ট্যাবলেট দিয়ে বন্ধ করার সময় সাপ কামড় দেয়। কিন্তু সে মনে করছিল ইদুর কামড় দিয়েছে। গোসল করে শুয়ে ছিল পরে শারীরিক অবস্থা খারাপ হলে তার ভাতিজা কে বলেন।  শারীরিক অবস্থা অবনতি হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তাহাজুল ইসলাম বলেন, সাপের কামড়ে সংকটাপন্ন অবস্থায় মুক্তার আলী নামের এক ব্যাক্তিকে দুপুর পৌনে ১ টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁর বাম হাতের আঙুলে সাপের কামড়ের চিহ্ন পাওয়া গেছে।  অবস্থা খুব খারাপ ছিল যে তখন তার শরীরে অ্যান্টিভেনম দেওয়ার পর শারীরিক পরিস্থিতি  অবনতির দিকে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। কিন্তু দিনাজপুরে নেওয়ার পথে মোহনপুর ব্রিজ নামক স্থানে তাঁর মৃত্যু হয়।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেননি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি: আইএইএ
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি: আইএইএ

ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মর্কিন হামলার পর স্থাপনার বাইরের অংশে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক Read more

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

হাজারো মুসুল্লীর অংশগ্রহণে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ১৮২৮ সালে প্রথম অনুষ্ঠিত জামাতের হিসাবে এটি হবে ঈদুল Read more

বিশ্ব শরণার্থী দিবস আজ
বিশ্ব শরণার্থী দিবস আজ

আজ শুক্রবার ২০ জুন, বিশ্ব শরণার্থী দিবস। প্রতিবছরের ২০ জুন দিবসটি পালিত হয়ে থাকে। জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের উদ্যোগে ২০০১ Read more

‘জুলাই সনদের আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগে গণভোট দরকার’
‘জুলাই সনদের আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগে গণভোট দরকার’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘জুলাই সনদ ঐকমত্য কমিশনের অনেকগুলো সভার মধ্য দিয়ে তৈরি হয়েছে। এটি আমাদের সবারই Read more

দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ঈদ যাত্রায় গাজীপুরের ঢাকা- ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। উত্তরবঙ্গ ও দক্ষিণ অঞ্চলের বিভিন্ন রুটের গাড়িতে অতিরিক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন