কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামী লীগের কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদে প্রবেশ করলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উপজেলা ছাত্রদলের একাংশ।এ নিয়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে সোশ্যাল মিডিয়াসহ ইউনিয়ন পরিষদগুলোতে চলছে নানা আলোচনা-সমালোচনা।এর আগে, ১৭ সেপ্টেম্বর বুধবার উপজেলা পরিষদের সামনে আয়োজিত এক কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন মেঘনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোলাইমান। এ সময় ছাত্রদলের তার সমর্থক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।ছাত্রদল নেতা মো. সোলাইমান তার ভিডিও বক্তব্যে বলেন, ইতোমধ্যে আমরা দেখেছি, মেঘনা উপজেলা পরিষদের বিগত স্বৈরাচার হাসিনার প্রেতাত্মা বাহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নামে এখনো তাদের চেয়ার দখল করে আছেন, যারা এখনো ইউনিয়ন ভিত্তিক নৈরাজ্য করার চেষ্টা করছেন। সেই ইউনিয়নের চেয়ারম্যানরা নবাগত ইউএনও’র সঙ্গে এক ধরনের পায়তারা ও নৈরাজ্য সৃষ্টি করার পরিকল্পনা করছেন। সেই তৎপরতার উপলক্ষেই আমরা মেঘনা উপজেলা পরিষদে এসেছি এবং ইউএনওর সঙ্গে কথা বলেছি।তিনি আরও বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের এই উপজেলায় কোনো স্থান নেই। আমাদের নেতা ড. খন্দকার মারুফ হোসেনের নির্দেশে আওয়ামী লীগের কোনো চেয়ারম্যান উপজেলা পরিষদে আসতে চাইলে তাকে কঠোরভাবে দমন করা হবে। মেঘনায় স্বৈরাচারী আওয়ামী লীগের কোনো ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।একাধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে কথা বললে এ বিষয়ে তারা জানান, আমরা নবাগত নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছি। যদি আমরা স্যারের সঙ্গে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করি, তা প্রমাণিত হলে প্রশাসন আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এ নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।অন্যদিকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন মুঠোফোনে বলেন, আমার এ বিষয়ে জানা নেই।এ প্রসঙ্গে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান সময়ের কণ্ঠস্বরকে বলেন, আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপজেলা পরিষদে প্রবেশ বা কার্যক্রম বন্ধে সরকার পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। এছাড়াও তার সঙ্গে কোনো চেয়ারম্যান নৈরাজ্য বা পায়তারা করার চেষ্টা করেননি বলে স্পষ্ট করেছেন তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাপা মজুদ থাকলেও রোগীদের কিনতে বাধ্য করার অভিযোগ
নাপা মজুদ থাকলেও রোগীদের কিনতে বাধ্য করার অভিযোগ

নার্সদের দুর্ব্যবহার, রোগীদের খাবারে অনিয়ম, সরবরাহ থাকলেও ঔষধ না দেওয়া সহ নানা অভিযোগের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান Read more

প্রেমিকের সঙ্গে রাতে দেখা করতে এসে ধাওয়া খেয়ে পুকুরে, অতঃপর…
প্রেমিকের সঙ্গে রাতে দেখা করতে এসে ধাওয়া খেয়ে পুকুরে, অতঃপর…

কুমিল্লার মনোহরগঞ্জে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পুকুরে লাফিয়ে পড়ে প্রেমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার Read more

জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। কারণ তাদের রাজনৈতিক দর্শন ও Read more

ভালুকায় অটোরিকশার রঙ ও নম্বর বাধ্যতামূলক: ইউএনও
ভালুকায় অটোরিকশার রঙ ও নম্বর বাধ্যতামূলক: ইউএনও

ভালুকা পৌর এলাকায় শৃঙ্খল ও সুপরিকল্পিত যানবাহন ব্যবস্থাপনার অংশ হিসেবে লাইসেন্সপ্রাপ্ত সকল অটোরিকশার জন্য নীল রঙ ও গায়ে লাইসেন্স নম্বর Read more

‘ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে’
‘ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে’

রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করে আগামী এক থেকে দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে নতুন বাণিজ্য চুক্তিতে বসবে ভারত—এমন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন