ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে স্বাক্ষর সংগ্রহে নেমেছে জাজিম নামের একটি অ্যাডভোকেসি সংস্থা। ইতোমধ্যে এ দাবির প্রতি সমর্থন জানিয়ে জাজিমের পিটিশনে স্বাক্ষর করেছেন ৭ হাজার ৫ শতাধিক ফিলিস্তিনি।ইসরায়েলে বসবাসরত বামপন্থি ইহুদি এবং আরবদের রাজনৈতিক সংগঠন জাজিম। এই সংগঠনটি মূলত বিভিন্ন ইস্যুতে তৃণমূল পর্যায়ে কাজ করে। সংগঠনটির নেতারা জানায়, আগামী ২২ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিবেশের অধিবেশন শুরু হবে। তাদের লক্ষ্য তার আগেই ১০ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করে তাদের পিটিশন সেই অধিবেশনে পাঠানো।জাজিমের পিটিশনে বলা হয়, “ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে ইসরায়েলের জন্য শাস্তি নয়, বরং এই অঞ্চলে ফিলিস্তিনি এবং ইসরায়েলি— উভয়ের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পথে এক ধাপ অগ্রসর হওয়া।”পিটিশনে আরও বলা হয়, ফিলিস্তিনকে স্বীকৃতি না দিয়ে ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি থেকেই যাবে এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ তার মন্ত্রিসভার যেসব কট্টরপন্থি ইহুদি নেতা যুদ্ধ অব্যাহত রাখতে চাইছেন, তারা বর্ণবাদ ও সহিংসতা উসকে দেওয়ার পাশাপাশি ইসরায়েল ও ইসরায়েলিদের ভবিষ্যতেও সংকটের মুখে ফেলছেন।উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের হামলার জবাব দিতে ২০২৩ সাল থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সে অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজারের অধিক।জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।তবে নেতানিয়াহু  জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়।এদিকে ইসরায়েলি বাহিনীর নির্মম অভিযানের বিপরীতে বিশ্বজুড়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিও দিন দিন শক্তিশালী হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মলদোভাকে ১১ গোলে বিধ্বস্ত করল নরওয়ে, হালান্ডের পাঁচ গোল
মলদোভাকে ১১ গোলে বিধ্বস্ত করল নরওয়ে, হালান্ডের পাঁচ গোল

অবিশ্বাস্য ধারাবাহিকতায় গোলের পর গোল করে যাচ্ছেন আর্লিং হালান্ড। ক্লাব ফুটবলের মতো জাতীয় দলেও নিজেকে প্রমাণ করলেন তিনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) Read more

লঙ্কানদের ৯ গোলের লজ্জায় ডুবিয়ে সাফে উড়ন্ত শুরু বাংলাদেশের
লঙ্কানদের ৯ গোলের লজ্জায় ডুবিয়ে সাফে উড়ন্ত শুরু বাংলাদেশের

সাফের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কা জালে ৯ গোল দিয়ে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচে Read more

কিশোরগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড
কিশোরগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জে মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। বুধবার (১৮ জুন) বিকেলে কিশোরগঞ্জের Read more

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা 'থাকতে পারে' বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা।সোমবার (১১ Read more

মাদারীপুরে হাসপাতালে ইতালি প্রবাসীর লাশ রেখে স্ত্রী উধাও
মাদারীপুরে হাসপাতালে ইতালি প্রবাসীর লাশ রেখে স্ত্রী উধাও

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হালিম খান নামে এক ইতালি প্রবাসীর লাশ ফেলে রেখে উধাও হয়ে গেছে স্ত্রী ও শশুর Read more

দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে: নাহিদ
দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে: নাহিদ

বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্যর্থ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন