কখনো মানবাধিকার কর্মী, কখনো সাংবাদিক আবার কখনো ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে অপারেশন করে বেড়াচ্ছেন শরিফ উদ্দিন নামে এক ব্যক্তি। তার হাতে এ পর্যন্ত যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে বলে তথ্য এসেছে। সর্বশেষ ১৬ সেপ্টেম্বর তার অপচিকিৎসায় ফেমাস মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সোহানা বেগম (১৯) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে।সূত্র জানায়, উপজেলার শিহরদাহ সরদারপাড়া গ্রামের ইয়ানুরের মেয়ে গর্ভে জমজ বাচ্চা নিয়ে সিজারিয়ানের জন্য রাজাপট্রি পোস্ট অফিসের সামনে ফেমাস মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। মঙ্গলবার দুপুর ৩টার দিকে তাকে সিজারিয়ানের জন্য অপারেশন কক্ষে নিয়ে যাওয়া হয়। ঘণ্টাখানিক পর রোগীর স্বজনদের জানানো হয় সোহানার ওটির টেবিলে মৃত্যু হয়েছে। তার জমজ মেয়ে বাচ্চা হয়েছে। তারা সুস্থ আছে।এ সময় রোগীর স্বজনরা অপচিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে বলে ক্লিনিকে হৈচৈ শুরু করলে জানতে পারেন ওই রোগীর অপারেশন ও অজ্ঞান করেছে শরিফ উদ্দিন নামে এক হাতুড়ে ডাক্তার। তার কোনো ডিগ্রি নেই। গাইনি অ্যান্ড অবস বিভাগের কেউ নন। সে একজন ডাক্তার পরিচয়দানকারী প্রতারক।ওই ক্লিনিক থেকে দাবি করা হয়, সোহানার সিজারিয়ান ডাক্তার সোনিয়া ও অজ্ঞান করা ডাক্তার মিকাইল হোসেন। কিন্তু তার কোনো সত্যতা পাওয়া যায়নি। ওই রোগীকে অপারেশন করেছে কথিত ডাক্তার শরিফ উদ্দিন। যা ছবিতে দেখা যায়।সূত্র জানায়, এ পর্যন্ত শরিফ উদ্দিন সিজারিয়ান করাতে গিয়ে কমপক্ষে কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটিয়েছেন। একাধিকবার ডাক্তার সেজে চিকিৎসা সেবা নিতে গিয়ে ধরা পড়ে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কাছে জরিমানাও দিয়েছেন তিনি। ২০২০ সালে সালেহা ক্লিনিক নামে একটি প্রতিষ্ঠান খুলে শুরু হয় শরিফ উদ্দীনের সিজারিয়ান নাম ধারণের জীবনের হাতে খড়ি।অপর একটি সূত্র জানায়, একটি ভবনের দ্বিতীয় তলায় ছোট ছোট ঘরে বসানো কিছু বেডে রোগীদের চিকিৎসা দেওয়া হয়। অথচ প্রতিষ্ঠানটির নিবন্ধনের মেয়াদ ২০২৪ সালেই উত্তীর্ণ হয়ে গেছে। তবুও দেদারসে চলছে কালার আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, এমনকি সিজারের মতো ঝুঁকিপূর্ণ অপারেশনও। বাইরের ডাক্তার ভাড়া করে এনে অপারেশন করানো হচ্ছে। পুরো প্রতিষ্ঠানটি ভরসা করছে মাত্র তিনজন নন-ডিপ্লোমা নার্সের ওপর। ডাক্তার সোনিয়া ও মিকাইল হোসেনের নামে চলে প্রতিষ্ঠানটি। আর দুই হাজার টাকার বিনিময়ে এখানে অপারেশন করেন কথিত ডাক্তার শরিফ উদ্দিন।এ বিষয়ে ডাক্তার পরিচয়দানকারী শরিফ উদ্দিন জানান, তিনি কোনো রোগীর অপারেশন করেননি। তিনি ডাক্তার সোনিয়ার সহকারী হিসাবে কাজ করেন। তিনি কোনো ডাক্তার নন। একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি অপারেশন করছেন। এ বিষয়ে জানতে চাওয়া মাত্র তিনি ফোন কেটে দেন।ডাক্তার সোনিয়া জানান, তিনি এ বিষয় নিয়ে আর কথা বলতে চান না। তিনি কোনো রোগীকে ওই দিন অপারেশন করেননি। তার হাতে কোনো রোগীর মৃত্যু হয়নি। শরিফ উদ্দিন তার কেউ নন।সোহানার পিতা ইয়ানুর বলেন, ফেমাস ক্লিনিকের মালিক আজগার আলী তার প্রতিবেশী ভাইপো। তার পরামর্শে ১৬ই সেপ্টেম্বর বিকাল ৩টায় সোহানাকে ফেমাস ক্লিনিকে ভর্তি করান। তার পেটে জমজ বাচ্চা ছিল। অপারেশন করার সময় সে স্ট্রোক করে বলে ডাক্তাররা জানান। পরে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়। ওইদিন রাতেই বাড়িতে তাকে দাফন করা হয়।এ বিষয়ে জানতে ক্লিনিক মালিক আজগর আলীকে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ জানান, এধরণের ঘটনা মেনে নেওয়া হবে না। অভিযোগ পেলেই ওই ক্লিনিক ও কথিত ডাক্তার শরিফ উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুস্তাফিজদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
মুস্তাফিজদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

মুস্তাফিজুর রহমানদের লাহোর কালান্দার্স আজ রাতে মাঠে নামবে। এছাড়া ফুটবলে রয়েছে ফ্রান্সের ম্যাচ।ক্রিকেটপিএসএলহায়দরাবাদ-কোয়েটাবিকেল ৩-৩০ মি., টি স্পোর্টস, পিটিভি স্পোর্টসলাহোর-করাচিরাত ৮টা, Read more

‘ভারত এখন বুঝেছে, চীনের সঙ্গে বন্ধুত্ব করা কেন দরকার’
‘ভারত এখন বুঝেছে, চীনের সঙ্গে বন্ধুত্ব করা কেন দরকার’

“মার্কিন প্রশাসনের সঙ্গে টক্কর দেওয়ার অবস্থায় আছে ভারত" লিখেছে সরকারি পত্রিকা চায়না ডেইলি।

গত অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ৪৭০ কোটি টাকার মাছ রপ্তানি
গত অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ৪৭০ কোটি টাকার মাছ রপ্তানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে ৪৭০ কোটি ৬১ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ১৩ হাজার ৭৪২ মেট্রিক টন দেশীয় Read more

ট্রাম্পের হুমকির মুখেই রাশিয়াকে বাণিজ্য বৃদ্ধির আহ্বান ভারতের
ট্রাম্পের হুমকির মুখেই রাশিয়াকে বাণিজ্য বৃদ্ধির আহ্বান ভারতের

রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। তিন দিনের সফরে মস্কোয় রয়েছেন তিনি।

সিরাজগঞ্জে ৫ থানার ওসি অভ্যন্তরে বদলি
সিরাজগঞ্জে ৫ থানার ওসি অভ্যন্তরে বদলি

জেলার ৫টি থানার অফিসার্স ইনচার্জদের (ওসি) জেলার অভ্যন্তরে বদলি করা হয়েছে। সোমবার (৫ মে) রাতে সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেনের অফিস Read more

স্টাডি ভিসা নিয়ে বড় সুখবর দিল ইতালি
স্টাডি ভিসা নিয়ে বড় সুখবর দিল ইতালি

ইতালি পড়তে আগ্রহী বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের আগামী ৩০ নভেম্বর পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২০টি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের সীমা নির্ধারণ করেছে ঢাকাস্থ ইতা‌লি দূতাবাস।বৃহস্প‌তিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন