নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কক্সবাজার সরকারি কলেজ শাখার আহ্বায়ক রাজিবুল ইসলাম মোস্তাক (২৯) দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের শেরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। শেরপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শিপু কুমার দাস সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, কক্সবাজার সদর থানায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মোস্তাক দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে মৌলভীবাজারে আত্মগোপনে ছিলেন। নিজেকে আড়াল করতে তিনি স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিক পরিচয়ে কাজ করছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাক এলাকায় একজন সাধারণ শ্রমিক হিসেবেই পরিচিত ছিলেন। তবে তার অতীত রাজনৈতিক পরিচয় এবং মামলার বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় বিএনপির দুই নেতাকে বহিষ্কার
নওগাঁয় বিএনপির দুই নেতাকে বহিষ্কার

নওগাঁর মহাদেবপুরে আবুল কালাম আজাদ স্বপন ও দুলাল হোসেন নামে বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ধানের শীষের বিরুদ্ধে Read more

বৃহস্পতিবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকা অংশের ৯টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল Read more

দেবীগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, ১ জনের কারাদণ্ড
দেবীগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, ১ জনের কারাদণ্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে এক মোটরসাইকেল মেকানিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ Read more

ভালো মা হতে সদগুরুর শরণাপন্ন আলিয়া ভাট
ভালো মা হতে সদগুরুর শরণাপন্ন আলিয়া ভাট

মেয়ে রাহার জন্মের পরই আলিয়ার জীবনে আমূল পরিবর্তন এসেছে। গত ডিসেম্বরেই জানিয়েছিলেন, ছাব্বিশ সাল থেকে আরও সতেচনভাবে কাজ নির্বাচনের পথে Read more

জীবননগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
জীবননগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চুয়াডাঙ্গার জীবননগর বাঁকা ইউনিয়নের প্রতাপপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে (৭০) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) Read more

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে
দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন