তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, আমরা জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না, যদিও জানি হিটলারের ভক্তদের ক্ষোভ কখনো মুছে যাবে না।বুধবার আঙ্কারায় তুরস্কের নতুন পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গাজা প্রসঙ্গে এরদোগান জোর দিয়ে বলেন, ইসরাইলের নৃশংস হামলায় টিকে থাকার সংগ্রামে লিপ্ত নির্যাতিত গাজাবাসীর পাশে দাঁড়ানো থেকে আমাদের কেউ বিরত রাখতে পারবে না।তিনি আরও বলেন, যারা আমাদের ভূখণ্ডকে রক্তের সাগরে পরিণত করতে চায়, যারা অস্থিতিশীলতা ছড়াতে চায়—তাদের বিরুদ্ধে আজ ও আগামীতেও আমরা অটল থাকব।তুর্কি প্রেসিডেন্ট পুনরায় আশ্বস্ত করেন যে আঙ্কারা সিরিয়া থেকে ইয়েমেন, লেবানন থেকে কাতার পর্যন্ত যেখানে-যেখানে ইসরাইলি আগ্রাসনের শিকার হয়েছে, সেখানেই পূর্ণ সংহতি বজায় রাখবে।এরদোগান হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নিরীহ শিশুদের প্রাণ দিয়ে গণহত্যা ও নিপীড়নের ওপর ভবিষ্যৎ গড়তে চায়, তারা একদিন নিজেদেরই রক্তে ডুবে যাবে।সূত্র: আনাদোলুএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় ভারতীয় অবৈধ শাড়ি বোঝাই ট্রাক জব্দ
নেত্রকোনায় ভারতীয় অবৈধ শাড়ি বোঝাই ট্রাক জব্দ

নেত্রকোনার বারহাট্টায় জনতার হাতে আটক হওয়া ভারতীয় অবৈধ শাড়ি বোঝাই ট্রাক জব্দ করেছে পুলিশ। প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের Read more

গাজীপুরে ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত
গাজীপুরে ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

গাজীপুর মহানগরের যোগীতলায় ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে দুইজন ঘটনা স্থলে নিহত হয়েছে।শনিবার (৫ এপ্রিল) রাত ৮ টার দিকে ঢাকা-বাইপাস সড়কের যোগীতলায় Read more

‘আমার একটা হাত নেই, আর্টিফিশিয়াল হাত, সেটাও পুলিশ ভেঙে ফেলেছে’
‘আমার একটা হাত নেই, আর্টিফিশিয়াল হাত, সেটাও পুলিশ ভেঙে ফেলেছে’

‘আমার একটা হাত নাই, এটা আর্টিফিশিয়াল (কৃত্রিম) হাত। ওরা (পুলিশ) বাড়ি মেরে সেটাও ভেঙে ফেলছে। আমার কাছে কি এত টাকা Read more

নওয়াপাড়ায় গড়াইয়ের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
নওয়াপাড়ায় গড়াইয়ের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় গড়াই পরিবহনের বাসের ধাক্কায় ইজিবাইক চালক আব্দুর রহিম (৬০) নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আকিজ মিল অদূরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন