স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গে পার করে দীর্ঘ একটি জীবন। সেখানে সুখে-দুঃখে, হাসি কান্না সবকিছু ভাগ করে নেয়। ভালোবেসে বা অভিমানে একে অপরকে অনেক নামেই ডেকে থাকেন। মাঝে মাঝে তো রেগে গিয়ে বা অবচেতন মনে স্বামীকে ভাই সম্বোধনও করে ফেলেন। এ বিষয়ে ইসলাম কী বলে?ভালোবেসে বা রেগে কোনো ভাবেই স্বামীকে ভাই বলে সম্বোধন বা ডাকা ইসলামের বিধান অনুযায়ী উচিত নয়। কেনো না হাদিসে এ বিষয়ে নিষেধ করা হয়েছে।স্ত্রীকে বোন বলে ডাকা বা স্বামীকে ভাই বলে সম্বোধন বা ডাকা মাকরুহ। হাদিসে এভাবে সম্বোধন করতে নবিজি (সা.) নিষেধ করেছেন। আবু তমিমা আল জুহামী (রা.) বলেন,أَنَّ رَجُلًا قَالَ لِامْرَأَتِهِ يَا أُخَيَّةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُخْتُكَ هِيَ فَكَرِهَ ذَلِكَ وَنَهَى عَنْهُএক ব্যক্তি তার স্ত্রীকে বললো, হে আমার বোন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, সে কি তোমার বোন? তিনি তার এ রকম সম্বোধনকে অপছন্দ করলেন এবং এ রকম সম্বোধন করতে নিষেধ করলেন। (সুনানে আবু দাউদ: ২২০৪)তাই স্বামী তার স্ত্রীকে বোন, আপু ইত্যাদি বলে সম্বোধন করা থেকে বিরত থাকবে, স্ত্রীও স্বামীকে ভাই, ভাইয়া ইত্যাদি সম্বোধন করা থেকে বিরত থাকবে। তবে কেউ এমন বলে ফেললে এর কারণে বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না। (ফাতহুল কাদির ৪/৯১; ফাতাওয়া হিন্দিয়া ১/৫০৭; রদ্দুল মুহতার ৩/৪৭০)এ বিষয়ে শায়েখ আহমাদুল্লাহ বলেন, স্বামীকে ভাই বা স্ত্রীকে বোন ডাকার বিষয়ে একটি হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। সেই হাদিসের আলোকে বলা যায়, সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না। তবে এটি ইসলামের বিধান অনুযায়ী না ডাকাই ভাল।তাই এ ধরনের অহেতুক ঝামেলা এড়াতে স্ত্রীকে বোন এবং স্বামীকে ভাই সম্বোধন করা থেকে বিরত থাকাই নিরাপদ।এ ছাড়া বিভিন্ন দেশে স্বামীর নাম ধরে ডাকার প্রচলন আছে। সুতরাং এ বিষয়ে সামাজিক নিয়ম-নীতি, সম্মান ও ভদ্রতার প্রতি লক্ষ রাখা জরুরি। তবে নাম ধরে ডাকা গেলেও ভাই বলে ডাকার কোনো বিধান ইসলামে নেই।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোটালীপাড়ায় ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
কোটালীপাড়ায় ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যৌথ অভিযানে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। আজ রবিবার (১৫ জুন) সকালে উপজেলার ঘাঘর বাজার, মহুয়া-মোড় ও আরডিও Read more

সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের কোনো সদস্য সিভিল ড্রেসে আসামি ধরতে পারবেন না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, Read more

বাউফলে জাল টাকাসহ যুবক গ্রেফতার
বাউফলে জাল টাকাসহ যুবক গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক হাজার টাকার জাল নোটসহ পলাশ হাওলাদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত Read more

বিপ্লবীদের খুন করে চেতনা দমানো যায় না: জামায়াত আমির
বিপ্লবীদের খুন করে চেতনা দমানো যায় না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘হাদিরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল। হাদিরা আপন সংস্কৃতির কথা Read more

কুমিল্লায় এসএসসি পরীক্ষায় নকল সরবরাহে যুবকের কারাদণ্ড
কুমিল্লায় এসএসসি পরীক্ষায় নকল সরবরাহে যুবকের কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে তারেক নামের বহিরাগত এক যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর Read more

মিরসরাইয়ে তিন মাদক কারবারি গ্রেপ্তার
মিরসরাইয়ে তিন মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে পরিত্যক্ত জায়গায় মাদকসেবন করে নেশাগ্রস্ত অবস্থায় শাহাদাত, মো. শাহেদ ও মো. সাগর নামের তিন যুবককে গ্রেপ্তার করেছে উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন