গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারোতোপা এলাকায় অবস্থিত খান টেক্স লিমিটেড নামের একটি পোশাক কারখানা হঠাৎ বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন শ্রমিকরা।শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বকেয়া বেতন পরিশোধ না করায় তারা আন্দোলনে নামেন। এর পরপরই কর্তৃপক্ষ কোনো পূর্বঘোষণা ছাড়াই (২৩ জুলাই) কারখানা বন্ধ করে দেয়। এতে কয়েকশ শ্রমিক অনিশ্চয়তার মুখে পড়েছেন।শ্রমিক সেলিম খান জানান, ‘আমরা বেতনের দাবিতে আন্দোলন করেছি। হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়ায় এখন না পাচ্ছি বেতন, না পাচ্ছি কাজ। আমাদের ৩০ সেপ্টেম্বর ঢাকায় যেতে বলা হয়েছে। ওইদিন পাওনা টাকা বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। যদি টাকা না দেয়, তবে আমরা আবারও কঠোর আন্দোলনে নামবো। আমাদের পাওনা টাকা অবশ্যই পরিশোধ করতে হবে।’আরেক শ্রমিক নাঈম খান জানান, ‘আমরা বেতনের জন্য ২১ ও ২২ জুলাই কর্মবিরতি দিয়েছিলাম। পরের দিন, ২৩ জুলাই, গিয়ে দেখি গেটের সামনে হঠাৎ করে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা খুব বিপদে আছি। আমাদের এখনও হাফ বেতন পাওনা রয়েছে। মালিক জানিয়েছেন, ৩১ সেপ্টেম্বর টাকা দেওয়া হবে, কিন্তু তার মা অসুস্থ থাকায় কিছুটা দেরি হচ্ছে। তারা আমাদের ৩১ সেপ্টেম্বর ঢাকায় যেতে বলেছে। যদি ওই দিনও টাকা না দেওয়া হয়, আমরা কঠোর আন্দোলনে নামব।’স্থানীয় বাসিন্দা সবুজ মিয়া বলেন, ‘আমরা শুনেছি কারখানার মালিক প্রচুর ঋণগ্রস্ত। এমনকি বলা হচ্ছে, তার অবস্থা এত খারাপ যে খালি পায়ে হাঁটারও সামর্থ্য নেই। অনেক প্রতিষ্ঠান থেকে তিনি ঋণ নিয়েছেন।’বুধবার (১৭ সেপ্টেম্বর) সরেজমিনে গেলে দেখা যায়, কারখানার প্রধান ফটক তালাবদ্ধ। গেটে দায়িত্বে থাকা আব্দুল সালাম বলেন, ‘আপনি কে পরিচয় দিন, আইডি কার্ড দেখান। কারখানা কেন বন্ধ হয়েছে, আমি সঠিক কিছু জানি না। শুধু জানি, গ্রুপ পরিবর্তন হয়েছে। এর বাইরে আর কোনো তথ্য আমার কাছে নেই, কারো ফোন নম্বরও দিতে পারব না।’শ্রমিক নেতারা বলেন, ‘আইন অনুযায়ী শ্রমিকদের পাওনা বুঝিয়ে না দিয়ে এভাবে কারখানা বন্ধ করা অন্যায়।’ এ ঘটনায় তারা শ্রম অধিদপ্তর ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় মহাসড়কে রিকশার বাধা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ভালুকায় মহাসড়কে রিকশার বাধা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানার মোড় এখন যেন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। মহাসড়কের পশ্চিম পার্শ্ব থেকে মূল সড়কে উঠতে গেলে প্রায়ই Read more

‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প, ডলারে মিলবে নাগরিকত্ব
‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প, ডলারে মিলবে নাগরিকত্ব

ধনী বিদেশিদের জন্য দ্রুত প্রক্রিয়াকরণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভিসা বা ‘গোল্ড কার্ড’ কর্মসূচি চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরজন্য গুনতে Read more

প্রতিকূল আবহাওয়ায়ও গর্ভবতীকে চিকিৎসা দিলো কোস্ট গার্ড
প্রতিকূল আবহাওয়ায়ও গর্ভবতীকে চিকিৎসা দিলো কোস্ট গার্ড

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও গর্ভবতী এক মহিলাকে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্ট গার্ড। শুক্রবার (৩০ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট Read more

ইরাকে পানির মজুদ ৮০ বছরের মধ্যে সর্বনিম্ন
ইরাকে পানির মজুদ ৮০ বছরের মধ্যে সর্বনিম্ন

মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে পানির মজুদ ৮০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। চলতি বছরে খরার Read more

দেড় মাস সংসার করার পর জানা গেল নববধূ পুরুষ!
দেড় মাস সংসার করার পর জানা গেল নববধূ পুরুষ!

দেড় মাস স্বামী-স্ত্রী হিসেবে দাম্পত্য জীবন কাটানোর পর হঠাৎ করেই প্রকাশ্যে আসে মাহমুদুল হাসান শান্ত'র বিয়ে করা নববধূ সামিয়া একজন Read more

টাঙ্গাইলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জেলা প্রশাসকের কেন্দ্র পরিদর্শন
টাঙ্গাইলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জেলা প্রশাসকের কেন্দ্র পরিদর্শন

সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।বৃহস্পতিবার(১০ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন