পাবনার ঈশ্বরদীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন।বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ওই গ্রামের পলান সরদারের ছেলে আজিবুল ইসলাম (৫) এবং রাসেল সরদারের মেয়ে রাবেয়া খাতুন (৬)। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় যুবক সীমান্ত ইসলাম জানান, সকাল ৯টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে শিশু আজিবুল ও রাবেয়া বাড়ির পাশেই মালেক মণ্ডলের মালিকানাধীন এমএমবি ব্রিকস ইটভাটার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।পরিবারের লোকজন শিশুদের খুঁজে না পেয়ে পুকুরপাড়ে গিয়ে রাবেয়ার মরদেহ পানিতে ভাসতে দেখে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে আজিবুলের মরদেহও উদ্ধার করা হয়।এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।স্থানীয়রা জানান, হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুর মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই অভ্যুত্থানের ১১৩ মামলার তদন্ত করছে সিআইডি
জুলাই অভ্যুত্থানের ১১৩ মামলার তদন্ত করছে সিআইডি

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া ১১৩টি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করছে Read more

আরও ১৪ দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা
আরও ১৪ দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

দেশের আরও ১৪টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় রাষ্ট্রীয় Read more

গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১
গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

গাজীপুরের টঙ্গীতে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) ভোর রাতে টঙ্গী-কামারপাড়া Read more

সংবাদ সম্মেলনে এনসিপির ৪ নেতার পদত্যাগ
সংবাদ সম্মেলনে এনসিপির ৪ নেতার পদত্যাগ

মাদারীপুরের শিবচর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি থেকে চার নেতা একযোগে পদত্যাগ করেছেন। শনিবার (৯ আগস্ট) বিকেলে শিবচর Read more

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বরিশালে ছাত্র সংহতি সমাবেশ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বরিশালে ছাত্র সংহতি সমাবেশ

এক দফা এক দাবি শ্লোগানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করাসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বরিশালে ছাত্র সংহতি সমাবেশ Read more

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ড. জাকির নায়েক
প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ড. জাকির নায়েক

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় আসবেন।বিস্তারিত আসছে......এফএস

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন