ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আওতাধীন আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না – তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে ইসিসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।গত ৯ সেপ্টেম্বর ইসির প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন ফরিদপুর-৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুল, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ আরও তিনজন। তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।এর আগে রিটকারীরা ইসিকে একটি লিগ্যাল নোটিশ পাঠান, যেখানে ৪৮ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন বাতিল করার আহ্বান জানানো হয়। নির্ধারিত সময়ে সাড়া না পাওয়ায় তারা হাইকোর্টে রিট দায়ের করেন।অন্যদিকে, ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে অন্য আসনে স্থানান্তরের প্রতিবাদে স্থানীয়ভাবে কয়েকদিন ধরে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি চলছে।একই দিনে শুনানি হওয়া আরেকটি রিটে ফরিদপুর-৪ (চরভদ্রাসন ও সদরপুর উপজেলা) এবং ফরিদপুর-৫ (ভাঙ্গা উপজেলা) আসন পুনর্বহালের দাবি জানানো হয়। এ রিটটি দায়ের করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া, জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম রেজা, আইনজীবী এম ফাহাদ খান, ব্যবসায়ী এম এম শহিদুল ইসলাম শাহীন, চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক শাজাহান শিকদারসহ ১৬ জন ভোটার। তাদের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।রিটে বলা হয়, ২০০৮ সালে ইসি আইন ভঙ্গ করে ফরিদপুর-৪ ও ফরিদপুর-৫ আসনকে একত্রিত করে তিনটি উপজেলার সমন্বয়ে একটি আসন (ফরিদপুর-৪) তৈরি করে। পরবর্তীতে আবেদনকারীরা পৃথক দুটি আসন পুনর্বহালের দাবি জানালেও ইসি তা নামঞ্জুর করে। একইসঙ্গে ভাঙ্গার দুটি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়, যা জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন ২০২১-এর ৬ ধারার লঙ্ঘন। এছাড়া, রিটে আইনটির ৭ ধারা এবং সংবিধানের ১২৫(ক) অনুচ্ছেদও চ্যালেঞ্জ করা হয়েছে।ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব বলেন, ‘নির্বাচনি আইনে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিকারের ক্ষেত্রে আইনি বাধা থাকলেও কোনো নাগরিককে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা যায় না।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, থাকতে পারে ভোটের দিনক্ষণ
রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, থাকতে পারে ভোটের দিনক্ষণ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. Read more

মোসাদের ২ গুপ্তচরকে আটক করলো ইরান
মোসাদের ২ গুপ্তচরকে আটক করলো ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত ২ ব্যক্তিকে আটক করেছে ইরান। বিস্ফোরক ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুতরত অবস্থায় হাতেনাতে তাদের Read more

পদ্মায় তলিয়ে গেল দুই তলা মসজিদ
পদ্মায় তলিয়ে গেল দুই তলা মসজিদ

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর ভাঙনে একটি দুই তলা মসজিদ তলিয়ে গেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে জাজিরা উপজেলার নাওডোবা Read more

সিদ্ধিরগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা
সিদ্ধিরগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠেছে এলাকা। উল্টে গেছে ড্রেনের স্ল্যাব। পাশাপাশি ভেঙে গেছে সড়কের সাইট। উদলেছে Read more

গ্রিস উপকূলে নৌকা থেকে উদ্ধার অভিবাসীদের মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি
গ্রিস উপকূলে নৌকা থেকে উদ্ধার অভিবাসীদের মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি

গ্রিসের গাভদোস উপকূলে একটি মাছ ধরার নৌকা থেকে উদ্ধার হওয়া ৫৩৯ জন অভিবাসনপ্রত্যাশীর মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি। স্থানীয় কোস্টগার্ড (লিমেনার্কিও) Read more

ঢাকার বেশ কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
ঢাকার বেশ কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাজধানী ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রোববার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন