ভুয়া প্রমাণ হলে জুলাই যোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের  জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি পরিলক্ষিত হয়েছে যে, কিছু কিছু গণমাধ্যমে ভূয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। উক্ত সংবাদগুলোর প্রতি মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের গেজেট প্রকাশ এবং ভাতাসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে থাকে।স্বাস্থ্য মন্ত্রণালয় হতে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের এম.আই.এস ভুক্ত যে তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে ইতোমধ্যে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধার তালিকায় যে সকল ভূয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত হয়েছিল তাদের নাম যাচাই বাছাই করে তালিকা থেকে বাদ দিয়ে ইতোমধ্যে গেজেট প্রকাশ করা হয়েছে এবং এ প্রক্রিয়া অব্যাহত আছে।এছাড়াও গণমাধ্যমে যে সকল ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম প্রকাশিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর তা পুনরায় যাচাই-বাছাই করছে।কোনো প্রকার ভুয়া প্রমাণিত হলে তাদের তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা তুষারপাতে এভারেস্ট অঞ্চলে আটকা ১৫০০ পর্যটক
টানা তুষারপাতে এভারেস্ট অঞ্চলে আটকা ১৫০০ পর্যটক

টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার জেরে নেপালের এভারেস্ট অঞ্চলে প্রায় দেড় হাজারেরও বেশি পর্যটক আটকা পড়েছেন।বার্তা সংস্থা রয়টার্স এই Read more

ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মার্কিন রাজনৈতিক নাটক!
ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মার্কিন রাজনৈতিক নাটক!

মার্কিন রাজনীতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। চলতি বছরের মার্চে মার্কিন সিনেটে দেওয়া এক বক্তব্যে সাবেক কংগ্রেস Read more

ত্রিশালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক
ত্রিশালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

ময়মনসিংহের ত্রিশালে জেএসসি বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্ন ফাঁসের অভিযোগে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। ত্রিশাল Read more

১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার করেছে সরকার
১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার করেছে সরকার

বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। আজ বুধবার (৩০ জুলাই) এ বিষয়ে Read more

ফিলিপাইনে মৃত্যু বেড়ে ৭২, পানি বিদ্যুতের তীব্র সংকট
ফিলিপাইনে মৃত্যু বেড়ে ৭২, পানি বিদ্যুতের তীব্র সংকট

ফিলিপাইনের মধ্যাঞ্চলে মঙ্গলবার রাতে আঘাত হানা ৬.৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে বলে দেশটির সিভিল ডিফেন্স সংস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন