দিনাজপুরের হিলিতে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সড়ক সংস্কারের অনিয়ম তদন্তে নেমেছে দুদকের একটি দল।সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে হাকিমপুর উপজেলার লোহাচড়া হয়ে সরঞ্জাগাড়ি রাস্তার সংস্কার কাজের অনিয়ম তদন্তে আসেন দিনাজপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাসারের নেতৃত্বে দুই সদস্যের একটি দল।হাকিমপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী এন্তাজুর রহমান বলেন, ‘২৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে উপজেলার লোহাচড়া হয়ে সরঞ্জাগাড়ি পর্যন্ত ১৫০০ মিটার রাস্তার সংস্কারকাজের দায়িত্ব পায় দিনাজপুরের কাহারোলের ঠিকাদারি প্রতিষ্ঠান মতিন কনস্ট্রাকশন। দুদক তদন্তের আসার কারণ হলো, সন্ধ্যার পর রাস্তার যে কার্পেটিংয়ের কাজ করা হয়েছে, সেখান থেকে ১১৬ মিটার কার্পেটিংয়ের কিছুটা উঠে গেছে। সেজন্য দুদক তদন্তে এসেছে।’দিনাজপুর জেলা দুদকের সহকারী পরিচালক খায়রুল বাসার বলেন, ‘আমরা দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে আজ হাকিমপুর উপজেলার এলজিইডির একটি রাস্তার সংস্কার কাজের অনিয়মের অভিযোগ পেয়ে সরেজমিন তদন্তে এসেছি। আমাদের কাছে অভিযোগ ছিল রাস্তার যে কার্পেটিং আছে, সেটি হাত দিয়ে উঠানো যাচ্ছে। নিরপেক্ষ প্রকৌশলীসহ আমরা তদন্তে যে সমস্যাটি পেয়েছি, সেটা হলো রাস্তার কিছু জায়গায় কার্পেটিং উঠে গিয়েছে।’তিনি আরো বলেন, ‘আমরা রাস্তার বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করেছি। এগুলো ল্যাবে পাঠানো হবে। ল্যাব থেকে যে প্রতিবেদন আসবে, তার ওপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে ঢালাইয়ের একদিনের মাথায় উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং। এরপর নড়চড়ে বসে দুদক। শুরু হয় তদন্ত।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিরতিতে রাজি দখলদার ইসরায়েল, ২০ দফা প্রস্তাব প্রকাশ ট্রাম্পের
যুদ্ধবিরতিতে রাজি দখলদার ইসরায়েল, ২০ দফা প্রস্তাব প্রকাশ ট্রাম্পের

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। সোমবার (২৯ সেপ্টেম্বর) গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত ২০ Read more

সন্ধ্যায় আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে
সন্ধ্যায় আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে

টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করার পর এবার টাইগাররা মাঠে নামছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ Read more

ইসরায়েলের আরও ১টি এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের
ইসরায়েলের আরও ১টি এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের শহর তাবরিজের আকাশসীমায় ইসরায়েলের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা Read more

‘ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করার মাঝে তফাৎ নেই’
‘ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করার মাঝে তফাৎ নেই’

নাট্যাঙ্গনের পরিচিত মুখ শাহেদ আলী। মঞ্চ দিয়ে অভিনয় শুরু করলেও বর্তমানে একাধারে তিনি কাজ করে চলেছেন নাটক, বিজ্ঞাপন ও সিনেমায়। Read more

কুমিল্লা-২ আসনে এমপি পদে প্রার্থীর ছড়াছড়ি
কুমিল্লা-২ আসনে এমপি পদে প্রার্থীর ছড়াছড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২৬ সালের প্রথম মাসে হওয়ার কথা রয়েছে, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা Read more

চাঁদাবাজির অভিযোগে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সাড়ে ৩ ঘণ্টা অবরোধ
চাঁদাবাজির অভিযোগে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সাড়ে ৩ ঘণ্টা অবরোধ

বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে বাঘাবাড়িতে বিক্ষোভ মিছিল ও বগুড়া-নগরবাড়ি মহাসড়ক সাড়ে ৩ ঘণ্টা অবরোধ করেছে উত্তরবঙ্গ ট্যাংক লরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন