এশিয়া কাপের শুরুটা জয়ে রাঙালেও দ্বিতীয় ম্যাচের আগেই বড় ধাক্কা খেল আফগানিস্তান। দলের অভিজ্ঞ পেসার নাভিন উল হক ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন। আগামীকাল (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে এমন দুঃসংবাদ নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।সোমবার এসিবি এক অফিসিয়াল বিবৃতিতে জানায়, নাভিনের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আবদুল্লাহ আহমেদজাইকে। সম্প্রতি শারজায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয় তার।২৫ বছর বয়সী নাভিন উল হক চলতি বছরের শুরুতে কাঁধে অস্ত্রোপচার করান। এরপর লম্বা পুনর্বাসন শেষে তিনি অনুশীলনে ফিরলেও জাতীয় দলের হয়ে খেলতে পারেননি। এশিয়া কাপেই মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। তবে হংকংয়ের বিপক্ষে আফগানিস্তানের প্রথম ম্যাচে একাদশে জায়গা পাননি, এবং পরবর্তীতে মেডিকেল টিমের পর্যবেক্ষণে ছিলেন।পুরোপুরি ফিট না হওয়ায় তাকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়। আফগান বোর্ড জানিয়েছে, নাভিন এখন তাদের মেডিকেল ইউনিটের তত্ত্বাবধানে থাকবেন, এবং তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৯৪ রানের বড় জয় পেয়েছে আফগানিস্তান। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি আরও কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে রশিদ খানের দলের জন্য। বিশেষ করে, নাভিনের অভিজ্ঞতা এবং বোলিং দক্ষতা মিস করবে দলটি। এখন দেখার বিষয়, তরুণ আহমেদজাই কীভাবে এই ঘাটতি পূরণ করেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রমিকদের নামে চাঁদাবাজির চেয়ে ভিক্ষা উত্তম: সাবেক ডিআইজি
শ্রমিকদের নামে চাঁদাবাজির চেয়ে ভিক্ষা উত্তম: সাবেক ডিআইজি

সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্য়ক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির পুলিশ সংস্কার কমিশন এর Read more

ফিলিস্তিনকে আজ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে আরও ৬ দেশ
ফিলিস্তিনকে আজ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে আরও ৬ দেশ

ফিলিস্তিনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে সমর্থন জোগাড়ের লক্ষ্যে আজ এক বহুজাতিক সম্মেলনের আয়োজন করছে ফ্রান্স ও সৌদি আরব। কয়েক ডজন দেশের Read more

মারামারি করে স্বামীর কান কামড়ে ছিঁড়ে নিলেন স্ত্রী
মারামারি করে স্বামীর কান কামড়ে ছিঁড়ে নিলেন স্ত্রী

প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন এক যুগল। প্রথম দিকে মুধুর সম্পর্ক থাকলেও এখন তা তিক্ত। প্রায় তাদের মধ্যে ঝগড়া হয়। Read more

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রান্সফর্মার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালার শাখা কর্তন কাজের জন্য সিলেট বিভাগের বেশ কয়েকটি জায়গায় আগামী শনিবার Read more

জম্মু-কাশ্মিরে বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের প্রাণহানি
জম্মু-কাশ্মিরে বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের প্রাণহানি

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে ভারী বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরমধ্যে সেখানকার বৈষ্ণ দেবী মন্দিরে যাওয়ার পথে Read more

চাটমোহরে ২ আ.লীগের নেতা গ্রেপ্তার
চাটমোহরে ২ আ.লীগের নেতা গ্রেপ্তার

পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে পলাতক ২ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৪ জুন) রাতে অভিযানে তাদের গ্রেপ্তার করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন