চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গাড়িতে বাতাস দেওয়ার দোকানে ঢুকে যায়। এতে দোকানে থাকা কর্মচারী মোহাম্মদ আলী (২০) মারা যায়। নিহত মোহাম্মদ আলী দীর্ঘ দুই ঘণ্টা বাসের নিচে চাপা পড়ে ছিল। কিন্তু উদ্ধার করার পরপরই স্থানীয়রা লাশ ছিনিয়ে নিয়ে যায়। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কুমিরা ইউনিয়নের ইলিয়াস পেট্রলপাম্পের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি লেনে এ ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসে থাকা প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছে। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। কিন্তু ঘটনার দীর্ঘক্ষণ সময় অতিবাহিত হয়ে গেলেও হাইওয়ে পুলিশ বড় গাড়ি তোলার ক্ষমতাসম্পন্ন রেকার না থাকার কারণে উদ্ধার কাজ শুরু করতে পারেনি। ঘটনা প্রায় দেড় ঘণ্টা পরে দুপুর ১ টার দিকে উদ্ধার কার্যক্রম শুরু করেন হাইওয়ে পুলিশ। এ নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। দুপুর দেড়টার দিকে উদ্ধার কার্যক্রম শেষ করেন হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।স্থানীয় সূত্রে জানা যায়, কুমিরা ইউনিয়নের ইলিয়াস পেট্রোল পাম্পের পশ্চিম পাশে বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা মুখি একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে হাওয়া দেওয়ার দোকানে ঢুকে গিয়ে খাদে পড়ে যায়। এ সময় দোকানে থাকা কর্মচারী বাসের নিচে চাপা পড়ে যায়। বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পরপরই ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আসলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করে হাইওয়ে পুলিশ চলে যায়। প্রায় দীর্ঘ দেড় ঘণ্টা পর দুপুর ১ টার দিকে উদ্ধার কার্যক্রম শুরু করেন পুলিশ।কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আল মামুন বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। কিন্তু হাইওয়ে পুলিশের বড় গাড়ি টেনে তোলার ক্ষমতা সম্পন্ন রেকার না থাকার কারণে উদ্ধার কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। বাসের নিচে চাপা পড়ে থাকা কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু উদ্ধারের সাথে সাথেই স্থানীয়রা লাশটি ছিনিয়ে নিয়ে চলে যায়।বার আউলিয়া থানার ওসি আব্দুল মুমিন বলেন, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। কিন্তু বড় গাড়ি টেনে তোলার ক্ষমতা সম্পন্ন রেকার না থাকার কারণে উদ্ধারকাজ শুরু করতে বিলম্ব হয়েছে। বাসের নিচে চাপা পড়া নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন
বরিশালে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বরিশালে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান সেমিনারের উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৬ মে) বেলা Read more

আরাকান আর্মির সব ভিডিও সত্য নয়, আবার মিথ্যাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
আরাকান আর্মির সব ভিডিও সত্য নয়, আবার মিথ্যাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নানা ভিডিও নিয়ে রাষ্ট্রের অবস্থান পরিষ্কার করে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল Read more

ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে বিএনপি: সালাহউদ্দিন
ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে বিএনপি:  সালাহউদ্দিন

বিএনপি ক্ষমতায় আসলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।আজ মঙ্গলবার (২৩ Read more

যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার ওপর আক্রমণকে নিন্দা জানিয়েছে ইরান
যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার ওপর আক্রমণকে নিন্দা জানিয়েছে ইরান

ইরান যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা আক্রমণকে নিন্দা জানিয়েছে এবং এটিকে জাতিসংঘের সংবিধানের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, Read more

সায়েন্সল্যাবে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
সায়েন্সল্যাবে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ঢাকা কলেজ ও সিটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর সায়েন্সল্যাবরেটরি এলাকা। শিক্ষার্থীদের নিবৃত করতে বিপুল Read more

শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: বাবর
শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: বাবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন