যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদফতর বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ৪৮ জেলার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে। এজন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি হতে কোনো ফি লাগবে না। উল্টো দিনে ভাতা মিলবে। এ ব্যাচের প্রশিক্ষণ হবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ৭ দক্ষিণ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা ১২০৭-এর মাধ্যমে।গত ৭ সেপ্টেম্বের যুব উন্নয়ন অধিদফতরের প্রকল্প পরিচালক মো. আ. হামিদ খান সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ৩ মাস মেয়াদি (৬০০ ঘণ্টা) ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য ৪৮ জেলার ১৮ হতে ৩৫ বছর বয়সীরা আবেদনের সুযোগ পাবেন।কোন জেলার সুযোগ:ঢাকা বিভাগ : নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর; ময়মনসিংহ বিভাগ : ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা; চট্টগ্রাম বিভাগ : চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া; রাজশাহী বিভাগ : চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ; খুলনা বিভাগ : খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া; রংপুর বিভাগ : রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়; বরিশাল বিভাগ : বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা; সিলেট বিভাগ : হবিগঞ্জ ও মৌলভীবাজার। কারা আবেদন করতে পারবেন:কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীর কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। প্রশিক্ষণ কত ঘণ্টায়:তিন মাসব্যাপী এ কোর্সে সপ্তাহে ৬ দিনই ৮ ঘণ্টা করে ক্লাস করতে হবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে। মোট ৭৫ টি ক্লাস হবে ৬০০ ঘণ্টায়। কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ক্লাসে উপস্থিত হয়ে সম্পন্ন করতে হবে।আবেদন শেষ কবে:অনলাইনে আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। নির্ধারিত সময়ের পরে আবেদনের লিংক স্বয়ক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। প্রশিক্ষণ ভাতা কত:প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে ভাতা পাবেন। এর সঙ্গে সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা পাবেন। প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীরা সনদপত্র পাবেন। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ফির প্রয়োজন হবে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশীসহ ৬০ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
বাংলাদেশীসহ  ৬০ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

শরিফুল খান প্লাবন: সাজার মেয়াদ শেষ হওয়ার পর আটক ৬০ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার Read more

এবার দ. কোরিয়ার ড্রোন ভূপাতিতের দাবি উ. কোরিয়ার
এবার দ. কোরিয়ার ড্রোন ভূপাতিতের দাবি উ. কোরিয়ার

উত্তর কোরিয়া শনিবার দাবি করেছে, ৪ জানুয়ারি দক্ষিণ কোরিয়া আরেকটি ড্রোন তাদের আকাশসীমায় উড়িয়েছে, যা দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। রাষ্ট্রীয় Read more

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩
কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৩ মার্চ) ভোর রাতে উপজেলার মোকারিমপুর Read more

দক্ষিণের ২১ জেলায় দুই ঘণ্টা ‘ব্ল্যাক আউট’
দক্ষিণের ২১ জেলায় দুই ঘণ্টা ‘ব্ল্যাক আউট’

ন্যাশনাল গ্রিডে সমস্যা হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলা দুই ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ Read more

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।শনিবার (৩ জানুয়ারি) সকাল Read more

মুবিনের আ.লীগে যোগদান তার ব্যক্তিগত সিদ্ধান্ত, পরিবার সম্পৃক্ত নয়
মুবিনের আ.লীগে যোগদান তার ব্যক্তিগত সিদ্ধান্ত, পরিবার সম্পৃক্ত নয়

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেওয়া কিশোরগঞ্জের আইনজীবী ফয়জুল করিম মুবিনের সিদ্ধান্তের সঙ্গে পরিবারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন