চিকিৎসা ব্যয় যোগাতে নিত্যসঙ্গী হুইল চেয়ার বিক্রি করতে শার্শার জামতলা থেকে যশোর গিয়েছিলেন প্রতিবন্ধী মহসিনা খাতুন। কিন্তু বিধি বাম। প্রতারকের খপ্পরে পড়ে হুইল চেয়ার খোয়ালেন তিনি। একদিকে চিকিৎসা ব্যয়, অন্যদিকে অন্ধের ষষ্টি হুইল চেয়ার হারিয়ে মহসিনা খাতুনের জীবনে নেমে এসেছিল ঘোর অমানিশা। দু’চোখের জলে বুক ভাসালেও কারো মনে জাগেনি এতটুকু সহানুভূতি।বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার মাত্রই মহসিনার পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। যশোর জেলা প্রশাসকের নির্দেশে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মহসিনার সামটা গ্রামের বাড়ি গিয়ে একটি নতুন হুইল চেয়ারসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন।শার্শার বাগআঁচড়া ইউনিয়নের সামটা গ্রামের আল আমিনের স্ত্রী মহসিনা খাতুন। শৈশব থেকেই শারীরিক প্রতিবন্ধী তিনি। আল আমিন শার্শা জামতলার মিষ্টির কারিগর। বছর পাঁচেক আগে ভ্যানযোগে বাজারে আসার পথে পরিবহনের ধাক্কায় দুর্ঘটনায় তিনিও শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন। জীবন জীবিকার তাগিদে আল আমিন ইঞ্জিনচালিত ভ্যান চালান। সামটা আলিয়া মাদ্রাসায় অষ্টম শ্রেণি পড়–য়া ছেলে সাকিবুল হাসানকে নিয়ে তাদের নুন আনতে পান্তা ফুরানো সংসার। বেশ কয়েক বছর আগে স্ত্রী মহসিনার জন্য ১২ হাজার টাকা ব্যয়ে একটি হুইল চেয়ার তৈরি করেছিলেন।বেশ কয়েকদিন ধরে অসুস্থ মহসিনা। বার বার বলার পরও স্ত্রীর চিকিৎসার টাকা যোগাতে পারছিলেন না। ধার দেনারও চেষ্টা করেন, কিন্তু কেউ তাকে সহযোগিতা করেনি। অগত্যা মহসিনা সিদ্ধান্ত নেন নিজের হুইল চেয়ারটি বিক্রি করে ডাক্তার দেখাবেন। সেজন্য তিনি শনিবার দুপুরের পর জামতলা থেকে বাসযোগে যশোর আসেন। এখানে সেখানে ঘুরে সন্ধ্যার দিকে বড়বাজারে আসলে তার সাথে দেখা হয় কালো টি শার্ট আর সাদা কালো স্ট্রাইপের জিন্স পরা ১৭/১৮ বছরের এক যুবকের। কথার জালে আটকে ফেলেন মহসিনাকে। সহানুভূতিপূর্ণ কথায় অপরিচিত হলেও তাকে আপন ভেবে ফেলেন মহসিনা।যুবকটি তাকে আশ্বস্ত করেন তার হুইল চেয়ারটি তিনি বিক্রি করে দেবেন। দাম দর ঠিক হয়। তবে যুবকটি শর্ত দেন হুইল চেয়ারটি তাকে দিতে হবে ক্রেতাকে দেখানোর জন্য। তারপরই বিক্রয়লব্ধ টাকা তাকে এনে দিবেন। সরল বিশ্বাসে যুবকটিকে হুইল চেয়ারটি দিয়ে অপেক্ষা করতে থাকেন তিনি।সন্ধ্যা গড়িয়ে রাত চলে আসে, তবু আর আসেন না সেই যুবক। বিষয়টি বুঝতে পেরে অঝোরে কাঁদতে থাকেন তিনি। কোন উপায় না পেয়ে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করে অন্যের সহযোগিতা নিয়ে রাত সাড়ে দশটার দিকে বাড়ি ফিরে যান তিনি। এই ঘটনা জানার পর ভেঙে পড়ে দরিদ্র এই পরিবারটি।ফেসবুকে কান্না বিজড়িত কণ্ঠে মহসিনার ভিডিও আপলোড হয়। সেটি দৃষ্টিগোচর হওয়া মাত্রই যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসানকে নির্দেশনা দেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শার্শার ইউএনও কাজী নাজিব হাসান নতুন একটি হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন মহসিনার পর্ণ কুটিরে। সেখানে পৌঁছালে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের।অশ্রুস্বজল চোখে আল আমিন ও মহসিনা দম্পত্তি জানান, গরীবের নালিশ শুধু খোদার কাছেই। কিন্তু আমাদের এই বিপদে যে কেউ পাশে দাঁড়াবে সেটা ছিল কল্পনাতীত।উদ্যোগের বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান বলেন, ফেসবুকের পোস্টটি ডিসি স্যার ও আমাদের নজরে আসে। ডিসি স্যার আমাকে বিষয়টি দেখতে বলেন। পরে আমরা ওই প্রতিবন্ধী নারীর খোঁজ করে বিষয়টি নিশ্চিত হই। পরে তাকে সহযোগিতা প্রদান করা হয়। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাদি হচ্ছেন শ্রাবন্তী
দাদি হচ্ছেন শ্রাবন্তী

বাস্তবজীবনে তিনি সন্তানের মা, এর আগে পর্দায়ও একাধিকবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এবার একেবারে নতুন রূপে ধরা দিতে চলেছেন ওপার Read more

বাহারি দেশীয় ফলে সীতাকুণ্ড প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বাহারি দেশীয় ফলে সীতাকুণ্ড প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

‘রঙ্গিন ফলের বর্ণিল উৎসব’ স্লোগানে সীতাকুণ্ড প্রেসক্লাব মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশীয় বিভিন্ন রঙিন ফলের বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে Read more

হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনো প্রভাব Read more

আর্জেন্টিনার ক্লাবকে হারিয়ে শেষ ষোলোতে ইন্টার মিলান
আর্জেন্টিনার ক্লাবকে হারিয়ে শেষ ষোলোতে ইন্টার মিলান

ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিল আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। গ্রুপ ‘ই’ থেকে প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ চারের Read more

মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তার বিমান হামলা, নিহত ২০
মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তার বিমান হামলা, নিহত ২০

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় স্যাগাইংয়ের একটি মঠে জান্তা বাহিনীর বিমান হামলায় ২০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে শনিবার ফরাসি Read more

নাটোরে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার
নাটোরে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়ি থেকে যুবদল নেতা আয়নাল হক (৪২) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সকালে লাশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন