ফিলিস্তিনের গাজায় যুদ্ধ করতে গিয়ে আহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা। এরমধ্যে ২০ হাজার সেনা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিহ্যাব বিভাগে চিকিৎসাধীন আছে।এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, আহত ২০ হাজার সেনার মধ্যে ১০ হাজার ৭০০ সেনা মানসিক সমস্যায় ভুগছে।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিহ্যাব বিভাগের একটি সূত্র জানিয়েছে, তাদের আশঙ্কা ২০২৮ সালের মধ্যে মানসিক সমস্যায় ভোগা সেনাদের সংখ্যা ৫০ হাজারে পৌঁছাতে পারে।এর আগে, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় দুই বছর ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ৬৪ হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ১০ শতাংশ মানুষ আহত বা নিহত হয়েছেন বলে স্বীকার করেছেন ইসরায়েলি সাবেক সেনাপ্রধান হেরজি হালেভি। সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর চলতি বছরের মার্চ পর্যন্ত সেনাবাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেন হালেভি।প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ অন্যান্যদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হলে মার্চে তিনি পদত্যাগ করেন। অবসরপ্রাপ্ত এ জেনারেল গত সপ্তাহে দক্ষিণ ইসরায়েলে এক কমিউনিটি মিটিংয়ে বলেন, গাজার ২২ লাখ মানুষের ১০ শতাংশই আহত বা নিহত হয়েছেন। যা ২ লাখের বেশি।সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান গত শুক্রবার এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সাবেক ইসরায়েলি সেনাপ্রধানের এ বক্তব্য বেশ উল্লেখযোগ্য। কারণ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের যে সংখ্যা প্রকাশ করে থাকে। এর সঙ্গে হালেভির তথ্যের মিল রয়েছে।যদিও দখলদার ইসরায়েল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়কে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিহিত করে হতাহতের এ সংখ্যাকে সবসময় অস্বীকার করার চেষ্টা করেছে। কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের সত্যতা রয়েছে।তাদের তথ্য অনুযায়ী, গাজায় এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৫৯ জন।ধ্বংসস্তূপের নিচে আরও কয়েক হাজার মানুষ আটকে থাকায় প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা করা হয়।সূত্র: হারেৎজএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দেশে কোনো ধরনের জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, তেলের সরবরাহ স্বাভাবিক Read more

চরফ্যাশনে নড়বড়ে কাঠের সেতু, ঝুঁকিতে মানুষ
চরফ্যাশনে নড়বড়ে কাঠের সেতু, ঝুঁকিতে মানুষ

কাঠের তৈরি ঝুঁকিপূর্ণ অস্থায়ী ব্রিজ দিয়ে স্থানীয় সাধারণ মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী ব্রিজ Read more

আজ ১৪ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৪ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

চার মাসে মোংলায় নোঙর করেছে ২৫৫টি বিদেশি জাহাজ
চার মাসে মোংলায় নোঙর করেছে ২৫৫টি বিদেশি জাহাজ

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় চলতি অর্থ বছরের প্রথম ১১৭ দিনে ২৫৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে। এতে রাজস্ব আয় Read more

বাগেরহাটে শ্বশুরবাড়ির লোকজনের ‘মারপিটে’ যুবদল নেতার মৃত্যু
বাগেরহাটে শ্বশুরবাড়ির লোকজনের ‘মারপিটে’ যুবদল নেতার মৃত্যু

বাগেরহাটে শশুর বাড়ির লোকজনের মারপিটে সোহাগ সরদার (২৭) নামের এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে গুরুতর Read more

বরিশালে চার কার্টুন নকল প্রসাধনী জব্দ ও জরিমানা, তিন জনকে কারাদণ্ড
বরিশালে চার কার্টুন নকল প্রসাধনী জব্দ ও জরিমানা, তিন জনকে কারাদণ্ড

বরিশালে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের নকল প্রসাধনীসহ তিনজনকে গ্রেফতার করেছে মেট্টোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন