প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সকলের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন হবে একটি মহোৎসবের নির্বাচন।রোববার (১৪ সেপ্টেম্বর) জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।ড. ইউনূস বলেন, জাতির সত্যিকারের নবজন্ম হবে নির্বাচনের মধ্য দিয়ে। এতো ত্যাগ সার্থক তখনই হবে যদি সে নবজন্ম আমরা লাভ করতে পারি।তিনি আরও বলেন, স্বৈরাচার যাতে না আসতে পারে সেজন্যই সংস্কার প্রয়োজন। ভবিষ্যতে স্বৈরাচার আসার সব পথ আমরা সংস্কারের এই সংস্কারের মাধ্যমে বন্ধ করে দিতে চাই। এর আগে, গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সবশেষ বৈঠক করেছিল কমিশন। সেদিন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।কমিশনের মতে, জুলাই সনদ কেবল রাজনৈতিক সংস্কারের রূপরেখাই নয়- এটি দীর্ঘমেয়াদী একটি রোডম্যাপ। যা দেশের গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি শক্তিশালী করবে। তবে কার্যকর করতে হলে প্রয়োজন সর্বাত্মক রাজনৈতিক ঐকমত্য।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট
টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু প্রায় ১৫ ঘণ্টা ধরে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর Read more

নরসিংদীতে রহস্যজনক দম্পতির মৃত্যু: তদন্তে পুলিশ, জনমনে প্রশ্ন
নরসিংদীতে রহস্যজনক দম্পতির মৃত্যু: তদন্তে পুলিশ, জনমনে প্রশ্ন

নরসিংদীতে ১২ ঘন্টার মধ্যে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে ধোয়াশার সৃষ্টি হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে মাধবদী থানাধীন শেখেরচর-বাবুরহাট বাজারের Read more

ভূগর্ভস্থ পানির ব্যবহার নিশ্চিতে ও অপচয় রোধে চলনবিলে কসমসের মানববন্ধন
ভূগর্ভস্থ পানির ব্যবহার নিশ্চিতে ও অপচয় রোধে চলনবিলে কসমসের মানববন্ধন

পানি বিষয়ে সচেতনতা ও গুরুত্বকে তুলে ধরার জন্য নাটোরের সিংড়ায় বিশ্ব পানি দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত Read more

আস্থা, ঐক্য ও গণতান্ত্রিক পুনর্নবীকরণের সন্ধিক্ষণে বাংলাদেশ
আস্থা, ঐক্য ও গণতান্ত্রিক পুনর্নবীকরণের সন্ধিক্ষণে বাংলাদেশ

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। এক বছরের Read more

ড. তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন
ড. তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রামের Read more

ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো
ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করে ট্রাম্প বলেন, এই পুরস্কার গ্রহণ করা ছিল “পারস্পরিক সম্মানের এক চমৎকার ইঙ্গিত”।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন