চট্টগ্রামের আনোয়ারায় স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে চোরাইকৃত ৩.৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার রায়পুর ইউনিয়নের কবির মাস্টার বাড়ির মো. মোস্তাফিজুর রহমানের পুত্র মো. আজিজুর রহমান বাবুল প্রকাশ বাবু (৪১) ও একই ইউনিয়নের একই বাড়ির দুদুমিয়ার পুত্র মো. শওকত হোসেন (৩১)। পুলিশ সূত্রে জানা গেছে, মামলা নং ০৭(৯) ২৫, ধারা ৪৫৪/৩৮০ পেনাল কোডের প্রেক্ষিতে তদন্তকালে সিসি ফুটেজ বিশ্লেষণ করে দুইজনকে শনাক্ত করা হয়। পরবর্তীতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে বাদীর সনাক্তকৃত ৩.৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে আসামিদের শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাদের হেফাজত থেকে উদ্ধারকৃত স্বর্ণালংকার ও নগদ টাকা বাদী সনাক্ত করেছেন। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমরা এ ঘটনায় জড়িত অন্যান্যদেরও চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি।’এআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ব পর্যটন সূচকে মক্কা পঞ্চম ও মদিনা সপ্তম
বিশ্ব পর্যটন সূচকে মক্কা পঞ্চম ও মদিনা সপ্তম

বিশ্ব পর্যটন সূচকে পবিত্র মক্কা আন্তর্জাতিক পর্যটকদের গন্তব্য হিসেবে পঞ্চম এবং মদিনা মোনাওয়ারা সপ্তম স্থানে রয়েছে। সম্প্রতি সৌদি আরবের হজ Read more

মাদারীপুরে ঠিকাদার তুহিনের লাশ উত্তোলন, পরিবারের দাবি হত্যা
মাদারীপুরে ঠিকাদার তুহিনের লাশ উত্তোলন, পরিবারের দাবি হত্যা

মাদারীপুরে আদালতের নির্দেশে দেড় মাস পর ঠিকাদার তুহিন হাসানের লাশ উত্তোলন করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুমের উপস্থিতিতে Read more

ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রস পান করতে প্রতিদিনেই ভিড় করছেন ক্রেতারা
ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রস পান করতে প্রতিদিনেই ভিড় করছেন ক্রেতারা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রসের কদর বেড়ে যাওয়ায় প্রতিদিনেই ভিড় করে রস পান করছেন স্থানীয়সহ দূর-দূরান্তের ক্রেতারা।এই সুস্বাদু খেজুরের রস Read more

নানীর সঙ্গে গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা গেলেন শিশু
নানীর সঙ্গে গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা গেলেন শিশু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাব্বির হোসেন (৭) নামে এক শিশু নানীর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে Read more

লক্ষ্মীপুরে সাংবাদিককে জামায়াত কর্মীর প্রাণনাশের হুমকি, থানায় জিডি
লক্ষ্মীপুরে সাংবাদিককে জামায়াত কর্মীর প্রাণনাশের হুমকি, থানায় জিডি

লক্ষ্মীপুরে এক সাংবাদিক কে প্রাণনাশের হুমকি দিচ্ছে জামাল উদ্দিন নামে এক জামায়াত কর্মী।বৃহস্পতিবার (১ মে) দুপুরে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন