বিচারের রায় না মেনে উল্টো প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে আপন ছোট ভাই রুবেল বড়ুয়ার মাথা ফাটালেন বড় ভাই রনতোষ বড়ুয়া। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের রামু উপজেলার শ্রীকুল গ্রামে এ ঘটনা ঘটে। এ দুই ভাই ওই গ্রামের মৃত অরিন্দ্র বড়ুয়ার ছেলে।জানা গেছে, তাদের ভাই সাবেক ব্যাংক কর্মকর্তা সন্তোষ বড়ুয়ার সঙ্গে তাঁর সৎ ভাই রনতোষ বড়ুয়াদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের উভয় পক্ষের মধ্যে একাধিকবার হামলা মামলার ঘটনাও ঘটে। দুই পক্ষের বিরোধ চরমে পৌঁছালে স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজের কিছু বিশিষ্টজন বিরোধ মিমাংসার উদ্যোগ নেন। দুই পক্ষের সম্মতিতে উভয় পক্ষ সালিশকারীদের বিচার মানার সম্মতিও প্রদান করে। শুক্রবার, ১২ সেপ্টেম্বর সেই সালিশের রায় ঘোষণার জন্য চৌমুহনী স্টেশনের একটি ব্যবসা প্রতিষ্ঠানে উভয় পক্ষের বৈঠক ডাকেন সালিশকারীরা।বৈঠকে বিচারকেরা সিদ্ধান্তগুলো উভয় পক্ষকে পড়ে শোনানো শুরু করলে রুবেল বড়ুয়া এসব সিদ্ধান্ত মানতে অপারগতা প্রকাশ করেন। ফলে সালিশকারীদের সঙ্গে রুবেল বড়ুয়ার পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অমিমাংসিতভাবে বৈঠক শেষ হলে উভয় পক্ষ চলে যায়।খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিপক্ষ ও তাদের সৎ ভাই সন্তোষ বড়ুয়াকে ফাঁসানোর উদ্দেশ্যে চৌমুহনী স্টেশন থেকে গ্রামের রাস্তায় ঢুকেই বড় ভাই রনতোষ বড়ুয়া ছোট ভাই রুবেল বড়ুয়াকে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে গ্রামে প্রতিপক্ষের লোকজন ইট দিয়ে মাথায় আঘাত করেছে বলে প্রচার করে। শুধু তাই নয়, স্থানীয় হাসপাতালে গিয়ে চিকিৎসা সনদ নেওয়ার চেষ্টা করে তারা।রামু চৌমুহনী স্টেশনের সেবালয় মেডিকোর পেছনে অনুষ্ঠিত এ বৈঠকে সালিশকারী হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য বিজন বড়ুয়া, ব্যবসায়ী চম্পক বড়ুয়া জুয়েল, ব্যবসায়ী কেতন বড়ুয়া, সাংবাদিক সুনীল বড়ুয়া ও স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুচ এবং প্রতিনিধি হিসেবে ইঞ্জিনিয়ার মোক্তার আলম হেলালীসহ অনেকে উপস্থিত ছিলেন। কিন্তু সংশ্লিষ্ট সবাই প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানান তারা।বৈঠকে উপস্থিত সেবালয় ফার্মেসীর মালিক চম্পক বড়ুয়া জুয়েল জানান, বিচারকগণ উভয় পক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক করে আজ চূড়ান্ত নিষ্পত্তির চেষ্টা করেন। কিন্তু রুবেল বড়ুয়া রায় না মেনে চলে যান। পরে জানতে পারেন- রুবেল বড়ুয়া মাথায় আঘাত নিয়ে হাসপাতালে গেছে।এ বিষয়ে জানতে চাইলে সালিশকারীদের মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য বিজন বড়ুয়া জানান, আমরা সবাই চেষ্টা করলেও চূড়ান্ত পর্যায়ে এসে রুবেল বড়ুয়া বিচার না মানায় তা নিষ্পত্তি করা সম্ভব হয়নি। পরে ভাইয়ের দ্বারা ভাই কর্তৃক মাথা ফাটিয়ে দেওয়ার বিষয়টি শুনেছি। তবে সেটা কতটুকু সত্য তা জানা নেই।ইঞ্জিনিয়ার মোক্তার আলম হেলালী জানান, শুক্রবার সকালে উভয় পক্ষ বিরোধীয় বিষয়ে একটি রায় দিতে চাইলে তা রুবেল বড়ুয়া মানবে না বলে জানায়। এতে উপস্থিত বিচারক ও প্রতিনিধিরা ক্ষুব্ধ হয়ে বলেন- বিচার না মানলে আগে বলে দিলে হতো, অনর্থক সময় ক্ষেপণের কী প্রয়োজন ছিল? এ ঘটনার পর দুপুরে শুনতে পান রুবেল বড়ুয়া অন্যকে ফাঁসানোর উদ্দেশ্যে আপন ভাইকে দিয়ে মাথা ফাটিয়ে হাসপাতালে গেছে। এটা খুবই দুঃখজনক। এতে সংঘাত আরও বাড়বে।শুক্রবার সালিশ বৈঠকে অংশ নেওয়া বিচারক ও উভয় পক্ষের প্রতিনিধিরা আরও জানান- দুই পক্ষ সৎ ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত থানা আদালতে তিন-চারটি মামলাও হয়েছে। তারা উভয় পরিবারের দুরাবস্থার বিষয়টি দেখে উভয় পক্ষ সম্মত হলে সামাজিক দায়বদ্ধতা থেকে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়ার চেষ্টা করেন। ইতিপূর্বে উভয় পক্ষ ও তাদের প্রতিনিধি নিয়ে একাধিকবার বৈঠকও হয়েছে। বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আজ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়ার জন্য মূলত বৈঠক ডাকা হয়। কিন্তু সন্তোষ বড়ুয়া পক্ষ সিদ্ধান্ত মানলেও রুবেল বড়ুয়া তা মানতে অপারগতা জানালে অমিমাংসিতভাবে বৈঠক শেষ হলে রুবেল পক্ষ চলে যায়। সন্তোষ বড়ুয়া পক্ষ পাশের সেলুনের দোকানে অবস্থান করেন। অনেকক্ষণ পর বৃষ্টি কমলে তারা চলে যান। এরই মধ্যে বিচারকগণ ও প্রতিনিধিরা জানতে পারেন তারা (রুবেল গং) মাথা ফাটানোর নাটক সাজিয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। এতে উভয় পক্ষের দ্বন্দ্ব-সংঘাত আরও বৃদ্ধি পাবে।এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য শুক্রবার রাতে রুবেল বড়ুয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভৈরবে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মৎস্য খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২০ মে) Read more

কুবির ইংরেজি বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ
কুবির ইংরেজি বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ

হাঁটি হাঁটি পা পা করে ১৮তম বর্ষে পদার্পণ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগ। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাতটি বিভাগের মধ্যে ইংরেজি Read more

পাওনা টাকার জন্য ষাটোর্ধ্ব বৃদ্ধের ঘরের টিন খুলে নিলেন পাওনাদার!
পাওনা টাকার জন্য ষাটোর্ধ্ব বৃদ্ধের ঘরের টিন খুলে নিলেন পাওনাদার!

ষাটোর্ধ্ব বৃদ্ধ মতিয়ার রহমান নির্বাক চেয়ে আছেন বাড়ির উঠোনে। মতিয়ার রহমানের সাথে ঘটে গেছে এক অমানবিক ঘটনা। পাওনাদারের এক হাজার Read more

বিশ্বের ৭০০ কোটি মানুষ ‘গণতান্ত্রিক অধিকার’ থেকে বঞ্চিত
বিশ্বের ৭০০ কোটি মানুষ ‘গণতান্ত্রিক অধিকার’ থেকে বঞ্চিত

বর্তমানে গণতন্ত্র ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি হুমকির মুখে রয়েছে। বিশ্বের প্রায় ৭০০ কোটি মানুষ আজও নাগরিক অধিকার থেকে Read more

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার পদত্যাগ
বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার পদত্যাগ

নিজ দল থেকে পদত্যাগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার মুখ্য সংগঠকসহ তিন নেতা পদত্যাগ করেছেন।রবিবার (০১ জুন) রাত ৮টায় Read more

‘নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজের ঠিকানায় ফিরে যাব’
‘নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজের ঠিকানায় ফিরে যাব’

ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, আমরা অল্প সময় আছি। আরও সময় পেলে আরও কাজ করতে পারতাম। আমরা দ্রুতই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন