পিরোজপুরের নাজিরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত সাবেক যুগ্ম আহবায়ক মো. ইস্রাফিল হাওলাদার জামায়াতে যোগদান করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক দলের পিরোজপুর জেলা আহবায়ক মনিরুজ্জামান মনি।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসায় জামায়াতে ইসলামীর এক প্রতিনিধি সম্মেলনে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে ওই নেতা জামায়াতে যোগদান করেন। এর আগে গত ৯ মে ইস্রাফিল হাওলাদারকে দল থেকে বহিষ্কার করা হয়।একই সঙ্গে জাতীয় পার্টি (কাজী জাফর) নাজিরপুর উপজেলার সাধারণ সম্পাদক ও সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান জামায়াতে যোগদান করেছেন। তাছাড়া বিএনপি ও জাতীয় পার্টির ৫০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির নেতারা।স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ইস্রাফিল হাওলাদার বলেন, ‘আমি ছোট থেকে বিএনপি করতাম। দলের জন্য জেল খেটেছি। বিএনপির চাঁদাবাজিসহ নানা অনিয়মে বাধা দিতে গিয়ে উল্টো চাঁদাবাজ হয়েছি। আমি চক্রান্তের শিকার হয়ে বহিষ্কৃত হয়েছি। এখন আবার স্থানীয় বিএনপির দুর্নীতি ও চাঁদাবাজির প্রতিবাদ করে স্বেচ্ছায় জামায়াতে যোগদান করায়, এখন আবারও ষড়যন্ত্রের শিকার হচ্ছি। মূলত আমি খেয়াল করেছি, বিএনপি যে দেশপ্রেমের কথা বলে, বাস্তবে আমি তা খুঁজে পাইনি। তাই আমি জামায়াতে যোগদান করেছি। জামায়াত একটি আদর্শিক দল।’জামায়াতে ইসলামীর উপজেলা আমীর আব্দুর রাজ্জাক জানান, ‘বিএনপির কিছু অনিয়ম এবং গ্রুপিং এর প্রতিবাদ করেছিল সে। এ কোন্দলের কারণে ওই ছেলেটা নির্মমতার শিকার হয়েছে। এটা যখন সে বুঝতে পেরেছে, তখন সে মনে করেছে যে, জামায়াতে ইসলামীতে কোনো দুর্নীতি নেই। তাই সে জামায়াতে ইসলামীতে যোগদান করেছে।’স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক মনিরুজ্জামান মনি বলেন, ‘সে আমাদের নাজিরপুর উপজেলা যুগ্ম আহবায়ক ছিল। দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগের ভিত্তিতে জেলা থেকে একটি টিম সরেজমিনে গিয়ে সত্যতা পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।’বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার সৃষ্টি হলে ইস্রাফিল ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, ‘আমি অতীব দুঃখের সাথে লক্ষ্য করি যে, আমাদের পিরোজপুর ও নাজিরপুরের স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনীতি গ্রুপিং ও চাঁদাবাজীতে জর্জরিত। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নেতা থেকে কর্মীদের অনেকেই সরাসরি চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়েছে। কিছুদিন আগে নাজিরপুর স্টেডিয়ামে পিরোজপুর জেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপির একটি গ্রুপ বৈশাখী মেলার অন্তরালে জুয়া ও লটারীর পরিচালনা শুরু করে। আমি উক্ত জুয়ার প্রতিবাদ করি এবং জুয়া খেলায় বাঁধা প্রদান করি। এ সকল বিষয় নিয়ে আমার উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় স্বেচ্ছাসেবক দল ও জেলা বিএনপির একটি অংশ। তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এবং জুয়ায় বাঁধা দেওয়ার বিষয়টি তারা মানতে না পেরে আমাকে দল থেকে বহিষ্কার করে। তাই আমি স্বেচ্ছায় সজ্ঞানে দুর্নীতিমুক্ত দল জামায়াতে যোগ দিয়েছি।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজবাড়ীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ীর কালুখালিতে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (৩০ মে) দুপুরে উপজেলার চাঁদপুর ব্রিজ এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ Read more

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে গাছে বেঁধে নির্যাতনের শিকার নারী, মামলা দায়ের
স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে গাছে বেঁধে নির্যাতনের শিকার নারী, মামলা দায়ের

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবি নিয়ে স্বামীর বাড়িতে যাওয়ায় এক নারীকে (৩০) গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। গাছে বেঁধে Read more

শ্রীপুরে প্রেমে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিকের আত্মহত্যা, চিরকুটে করুণ বার্তা
শ্রীপুরে প্রেমে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিকের আত্মহত্যা, চিরকুটে করুণ বার্তা

গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসার বন্ধ ঘর থেকে তানজিলা (২৬) নামের এক নারী পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ Read more

বাগমারার কালের সাক্ষী নিঃসঙ্গ দালান লাহিড়ী মঠ
বাগমারার কালের সাক্ষী নিঃসঙ্গ দালান লাহিড়ী মঠ

রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা এলাকায় আজও ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি পুরাতন স্থাপনা—লাহিড়ী টাওয়ার, যাকে স্থানীয়ভাবে লাহিড়ী মঠ Read more

কুড়ানো শাক বেচে চলে মানসিক প্রতিবন্ধী মোস্তফার সংসার
কুড়ানো শাক বেচে চলে মানসিক প্রতিবন্ধী মোস্তফার সংসার

মানসিক প্রতিবন্ধী মোস্তফা খান (৬০)। বয়সের ভারে অসুস্থ তিনি। ভারী কোনো কাজ করতে পারেন না। এদিক-ওদিক থেকে কুড়িয়ে আনা শাক Read more

বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

৪৯তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন