মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় রাকিবুল ইসলাম (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের নুরুল আমিন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সোহেল মাদবর ও রবিন মাদবর গুরুতর আহত হয়েছেন। নিহত রাকিবুল ইসলাম উমেদপুর ইউনিয়নের ক্রোকচর গ্রামের নুরুল ইসলামের ছেলে।স্থানীয় জানায়, রাকিবুল বাইসাইকেলে করে চান্দেরচর বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে নুরুল আমিন কলেজের সামনে পৌঁছালে একটি নিয়ন্ত্রণহীন মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাকিবুলসহ মোটরসাইকেল আরোহী সোহেল ও রবিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় রাকিবুলকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। আহত সোহেল ও রবিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে এখনো এ ধরনের কোনো ঘটনার খবর আসেনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক দ্বারা ছাত্র বলাৎকার, আটক ১
শাহজাদপুরে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক দ্বারা ছাত্র বলাৎকার, আটক ১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থীদের উপর ধারাবাহিক যৌন নিপীড়নের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা Read more

সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার
সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর Read more

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের দেয়া সব ওয়াদা পূরণ করা হবে: তারেক রহমান
বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের দেয়া সব ওয়াদা পূরণ করা হবে: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে বাজেটের একটি বড় অংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখা হবে। পাশাপাশি ভাষাশিক্ষা, খেলাধুলার মতো বিষয় আবশ্যিকসহ শিক্ষার্থীদের দেয়া Read more

‘শহীদ জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি- বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক’
‘শহীদ জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি- বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। আজ Read more

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মিশন স্থাপনে সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মিশন স্থাপনে সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) Read more

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, আসন্ন গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ এর পক্ষে, এটাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন