নওগাঁর পোরশায় একটি আম বাগান থেকে ৪০ লাখ টাকা মূল্যের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব-৫। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এ সময় পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার দয়হার এলাকা থেকে প্রায় সাড়ে ১২ কেজি ওজনের ওই বিষ্ণুমূর্তি উদ্ধার করে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে জেলার পোরশা থানার শিশাবাজার এলাকায় র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি টহল টিম ডিউটি করার সময় জানতে পারে কিছু অসাধু ব্যবসায়ী মূর্তি পাচারের উদ্দেশ্যে অপেক্ষা করছে। এমন সংবাদে তেতুলিয়া ইউনিয়নের দয়হার গ্রামের একটি আমবাগানের ভিতর অভিযান চালানো হয়। অভিযানে ওই আমবাগানের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি কালো কষ্টিপাথরের মূল্যবান বিষ্ণুমূর্তি উদ্ধার করে র‌্যাব সদস্যরা। প্রায় ৮ ইঞ্চি উচ্চতার বিষ্ণুমূর্তিটির ওজন প্রায় ১২.৩ কেজি, যার মূল্য আনুমানিক ৪০ লাখ টাকা।প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র‌্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সেখানে অভিযান চালানো হয়।পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটি পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে। এবং বিষ্ণুমূর্তি পাচারকারী সিন্ডিকেটের সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনএসটি ফেলোশিপ পেলেন হাবিপ্রবির ১৫৩ জন
এনএসটি ফেলোশিপ পেলেন হাবিপ্রবির ১৫৩ জন

২০২৫-২৬ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের 'জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ কর্মসূচির' আওতায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) Read more

গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ
গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। বুধবার (০৫ নভেম্বর) বিকাল সোয়া ৫ টার Read more

মেক্সিকোতে মাদক কারবারি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, নিহত ১৩
মেক্সিকোতে মাদক কারবারি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, নিহত ১৩

মেক্সিকোর সিনালোয়ায় রাজ্যে সশস্ত্র বাহিনীর সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৩ হামলাকারী নিহত হয়েছে।সোমবার (০৩ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি Read more

থানা থেকে আ.লীগ নেতা পালানোর ঘটনায় ওসি ক্লোজড
থানা থেকে আ.লীগ নেতা পালানোর ঘটনায় ওসি ক্লোজড

ফরিদপুরের আলফাডাঙ্গা থানা থেকে আওয়ামী লীগ নেতা পালানোর ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত Read more

ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার
ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার

সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদাপাথর লুটের ঘটনায় অজ্ঞাত ২ হাজার জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে মামলা দায়ের করেন Read more

সাতকানিয়ায় ট্যাগ অফিসারের তদারকিতে পাম্পে ফিরেছে শৃঙ্খলা
সাতকানিয়ায় ট্যাগ অফিসারের তদারকিতে পাম্পে ফিরেছে শৃঙ্খলা

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ভোগান্তি কমাতে চট্টগ্রামের সাতকানিয়ায় প্রশাসনের নিয়োগ দেওয়া ‘ট্যাগ অফিসারদের’ সক্রিয় উপস্থিতিতে ফিলিং স্টেশনগুলোতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন