গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩ বছরের শিশু অপহরণের ঘটনায় পুলিশি তৎপরতায় অল্প সময়ের মধ্যেই নাটোরের লালপুরে অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করেছে। এঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া থানার একটি টিম লালপুর উপজেলার ধুপইল এলাকা থেকে শিশু আইয়ানকে উদ্ধার করে। পরে শিশুটিকে লালপুর থানায় নিয়ে গিয়ে আইনি কার্যক্রম শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হয়। একই অভিযানে অপহরণকারী যুবক আমিরুল ইসলাম বাপ্পি (৩৫) কে গ্রেপ্তার করা হয়। তিনি ধুপইল এলাকার আবুল হোসেনের ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পাকিজা খানমের খালাতো ভাই জুয়েলের বন্ধু বাপ্পি। সেই সূত্রে ভুক্তভোগী পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বাপ্পী। গত ৯ সেপ্টেম্বর তিনি ভুক্তভোগীর বাড়িতে বেড়াতে আসেন এবং ১১ সেপ্টেম্বর সকালে হঠাৎ শিশুটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। অপহরণের পর বাপ্পি ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।এ বিষয়ে কোটালীপাড়া থানায় অপহরণ মামলা দায়ের করেন শিশুটির মা পাকিজা খানম। শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে থানা তাৎক্ষণিক অভিযান শুরু করে।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে কোকোর Read more

কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে ভাইদের হাতে ভাই খুন
কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে ভাইদের হাতে ভাই খুন

বসত বাড়ির ছাদের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ভাইদের লাঠির আঘাতে আপন ভাই নিহত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) Read more

বিসিসি’র মেয়র হিসেবে ফয়জুল করিমকে নাম ঘোষণার দাবিতে মিছিল ও সমাবেশ
বিসিসি’র মেয়র হিসেবে ফয়জুল করিমকে নাম ঘোষণার দাবিতে মিছিল ও সমাবেশ

এবার বরিশালের সিটি মেয়র হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে নাম ঘোষণার Read more

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের শোক
মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের শোক

মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকার একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জনের নিহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।মঙ্গলবার নিজের Read more

নেপালের জেন-জি আন্দোলনের কে এই মাস্টারমাইন্ড
নেপালের জেন-জি আন্দোলনের কে এই মাস্টারমাইন্ড

নেপালে দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণদের নেতৃত্বে পতন হয়েছে কেপি শর্মা অলির সরকারের। এখন সেই আন্দোলনের নেপথ্যের মূল নায়ক হিসেবে সামনে এসেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন