কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী চোরাচালান প্রবণ এলাকা উদয়নগরে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৭ ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি (বর্ডার আউটপোস্ট) ক্যাম্প নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ইতোমধ্যে ক্যাম্পটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং জরুরি ভিত্তিতে সব সরঞ্জাম ও জনবল পার্শ্ববর্তী চরচিলমারী বিওপিতে স্থানান্তর করা হয়েছে।হঠাৎ ভাঙন, মুহূর্তেই বিলীন বিওপি বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, ‘গত বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পদ্মা নদীর তীরে আকস্মিকভাবে প্রবল স্রোত ও ঝোড়ো বাতাসের কারণে বিওপি এলাকায় ভয়াবহ ভাঙন শুরু হয়। মুহূর্তেই ক্যাম্পের দুই-তৃতীয়াংশ অংশ নদীতে বিলীন হয়ে যায়। পরবর্তী নিরাপত্তাজনিত কারণে বাকি অংশও পরিত্যক্ত ঘোষণা করা হয়।’তিনি আরও জানান, ‘ভাঙনের আশঙ্কায় আগেই ১৩, ১৪ ও ১৫ আগস্ট তারিখে ক্যাম্প থেকে স্থানান্তরযোগ্য অনেক সরঞ্জাম চরচিলমারী বিওপিতে সরিয়ে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে অবশিষ্ট অস্ত্র, গোলাবারুদ, অফিসিয়াল নথিপত্র, যানবাহন, চারপায়া ও জনবলকে ট্রলার, স্পিডবোট ও নৌকার মাধ্যমে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।’চোরাচালান নিয়ন্ত্রণে টহল জোরদার উদয়নগর এলাকা চোরাচালান প্রবণ হওয়ায় নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চরচিলমারী বিওপি থেকে ইঞ্জিনচালিত বড় নৌকা ও স্পিডবোট ব্যবহার করে নদীতে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি, বিকল্প জায়গায় নতুন বিওপি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।ভাঙন রোধে ব্যর্থ পাউবো’র প্রচেষ্টা কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, ‘বর্তমানে পদ্মা নদীর পানি কমলেও কিছু এলাকায় তীব্র ভাঙন দেখা দিচ্ছে। উদয়নগর ক্যাম্প এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও তা কাজে আসেনি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর নজরুল ইসলাম বাবু হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মো. লতিফকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।মঙ্গলবার (১৭ মার্চ) রাতে Read more

২৭ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি
২৭ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা Read more

ভারতীয়দের বহিষ্কারে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে সৌদি
ভারতীয়দের বহিষ্কারে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে সৌদি

গত ৫ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এ Read more

নাটকীয় প্রত্যাবর্তনে প্রথম সুপার কাপ জিতলো পিএসজি
নাটকীয় প্রত্যাবর্তনে প্রথম সুপার কাপ জিতলো পিএসজি

নতুন মৌসুমে আরেকটি শিরোপা নিজেদের করে নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। অথচ ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত কেউ কল্পনাই করতে Read more

ভারতের মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট জয়ের পথে
ভারতের মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট জয়ের পথে

ভারতের মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন মহাযুতি জোট জয়ের পথে রয়েছে। এরমধ্যে বিজেপি একক দল হিসেবে সর্বোচ্চ আসনে জয় Read more

প্রিমিয়ার লিগে শুরুতেই হতাশা নিয়ে মাঠ ছাড়ল চেলসি
প্রিমিয়ার লিগে শুরুতেই হতাশা নিয়ে মাঠ ছাড়ল চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের শুরুটা মোটেই আশানুরূপ হলো না বর্তমান ক্লাব বিশ্বচ্যাম্পিয়ন চেলসির জন্য। নিজেদের প্রথম ম্যাচেই ক্রিস্টাল প্যালেসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন