রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর জলুবর এলাকায় একটি কাশবনে গলাকাটা অবস্থায় এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কাশবনের ভেতর এক নারীর মাথাবিহীন মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে দ্রুত বদরগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোয়েন্দা বিভাগের সহায়তায় আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিহতের পরিচয় শনাক্ত করে।নিহতের নাম মোছা: আসমা বেগম। তিনি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ রাঙামাটি গ্রামের আসাদুল হকের মেয়ে।বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘কে বা কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ থানায় রয়েছে। জলঢাকা থানা পুলিশের সহায়তায় নিহতের স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলহ্যামে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান
ফুলহ্যামে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাব ফুলহ্যামের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত উইঙ্গার ফারহান আলি ওয়াহিদ। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের হয়েও Read more

এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে: পরিবহনমন্ত্রী
এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে: পরিবহনমন্ত্রী

এবারের ঈদযাত্রা ‘স্মুথ’ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে দেশে সড়ক দুর্ঘটনা রোধ, Read more

নোবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গবেষণা মেলা
নোবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গবেষণা মেলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে গবেষণা মেলা। যা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও Read more

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

দুর্গাপূজা উৎসবকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে উদযাপনের প্রস্তুতি পর্যালোচনা করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গেছেন প্রধান উপদেষ্টা।আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা Read more

চূড়ান্ত লক্ষ্য থাকবে ট্রফি জেতা: লিটন দাশ
চূড়ান্ত লক্ষ্য থাকবে ট্রফি জেতা: লিটন দাশ

আর একদিন পরই শুরু হবে মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। টুর্নামেন্টে অংশ নিতে দুই ভাগে ভাগ হয়ে মধ্যপ্রাচ্যের দেশটির Read more

রাবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪
রাবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পূর্ব বিরোধের জেরে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন