বড়াইগ্রামে মহাসড়কে গাড়ি পার্কিং নিষেধ করায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের সাদিয়া তেল পাম্প এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শহিদুল হোটেলের সামনে মহাসড়ক দখল করে প্রায় ৩০ থেকে ৩৫টি ট্রাক পার্কিং করে রাখা হয়। বনপাড়া হাইওয়ে পুলিশের একটি টহল টিম সেখানে গিয়ে মহাসড়কে গাড়ি পার্কিং নিষেধ করায় পুলিশের উপর চড়াও হয়। একটি ট্রাক এসআই মনজুর মোর্শেদের সংকেত অমান্য করে পুলিশের গাড়িকে চাপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক হাইওয়ে পুলিশের আরেকটি টহল টিমকে অবগত করলে সেখানে থাকা পুলিশ সদস্যরা ওই গাড়িকে আটক করে। এক পর্যায়ে আটক ট্রাকের ড্রাইভার, হেলপারসহ অন্যান্য ট্রাকের লোকজন পুলিশের এএসআই জাহিদুলের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা করে এবং মারধর করে। এতে এএসআই জাহিদুল আহত হন। পিছনে ধাওয়া দেওয়া টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে অন্যান্য ট্রাকের লোকজন গাড়ি নিয়ে পালিয়ে যায়। এসময় মারুফ নামের ট্রাক হেলপারকে ট্রাকসহ আটক করে হাইওয়ে থানা পুলিশ। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মনজুর মোর্শেদ জানান, এই ঘটনায় ট্রাকসহ হেলপারকে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল: বাণিজ্যমন্ত্রী
রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল: বাণিজ্যমন্ত্রী

গত এক মাসে (রমজান) দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, ‘সবার চেষ্টায় আমরা দ্রব্যমূল্য Read more

কে এই আজিজ মোহাম্মদ ভাই?
কে এই আজিজ মোহাম্মদ ভাই?

দীর্ঘ ২৯ বছর পর ঢাকাই চলচ্চিত্রের ‘অমর’ নায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়। এ মামলায় সর্বমোট ১১ Read more

গোলামি নয়, আমরা আজাদির জোট বেছে নিয়েছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
গোলামি নয়, আমরা আজাদির জোট বেছে নিয়েছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের সামনে দুটি পথ খোলা Read more

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের মেগা ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। রোববার (২ নভেম্বর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে Read more

স্বপ্ন থেমে থাকেনি, ৪৮ বছর বয়সে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সালেহা
স্বপ্ন থেমে থাকেনি, ৪৮ বছর বয়সে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সালেহা

সপ্তম শ্রেণিতে পড়াকালীনই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে হয়েছিল সালেহা খাতুনকে। সংসারের দায়িত্ব নিয়ে গৃহস্থালির কাজে মনোযোগী হলেও তার মনে পড়ালেখা Read more

জন্মসনদ না থাকলেও টাইফয়েডের টিকা দেওয়া যাবে
জন্মসনদ না থাকলেও টাইফয়েডের টিকা দেওয়া যাবে

জন্মসনদ না থাকলেও টাইফয়েডের টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদা আলী।বুধবার (০৮ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন