২০২৪ সালের কোটা আন্দোলন চলাকালীন ১৬ জুলাই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী হিসেবে ৭৯ জনের নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এ তালিকা প্রকাশিত হয়।২০২৪ সালের ১৬ জুলাই কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে হাবিপ্রবি শাখা ছাত্রলীগের। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই এই ঘটনার সাথে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিচার দাবি করে আসছে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোসহ সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করে উপাচার্য বরাবর স্মারকলিপিও দেয় তারা। ঘটনার এক বছর পর অবশেষে ‘ক’ ও ‘খ’ দুই ক্যাটাগরিতে ৭৯ জনের নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘ক’ ক্যাটাগরিতে থাকা ৪১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ওপর স্বশস্ত্র হামলা, অস্ত্র সরবরাহ এবং স্বশস্ত্র মিছিলে অংশগ্রহণের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে ‘খ’ ক্যাটাগরিতে থাকা ৩৮ জন শিক্ষার্থীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিরোধিতা করা এবং মিছিলে অংশগ্রহণ করার অভিযোগ আনা হয়েছে।বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দুই ক্যাটাগরিতে থাকা অধ্যয়নরত শিক্ষার্থীদের সাময়িকভাবে বহিষ্কার এবং ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে রেজিস্ট্রার অফিস সূত্রে জানানো হয়েছে।তবে কোটা এবং সরকারবিরোধী আন্দোলনে যুক্ত থাকা কয়েকজনের নামও সেই তালিকায় এসেছে বলে দাবি করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। এতে করে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে অনেককেই। তবে নিরপরাধ কোন শিক্ষার্থীর নাম হামলাকারীর তালিকায় চলে আসলে তার নাম বাদ দেয়া হবে বলে জানিয়েছেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের নাম নিয়ে যাদের সমস্যা বা যারা মনে করছেন যে তারা নিরপরাধ, তাদের নাম চলে এসেছে, তারা লিখিতভাবে আমাদের জানালে অবশ্যই আমরা পুণঃনিরীক্ষণ করে ব্যবস্থা নেবো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ আগস্ট সারাদেশে বন্ধ থাকবে ব্যাংক
৫ আগস্ট সারাদেশে বন্ধ থাকবে ব্যাংক

আগামী ৫ আগস্ট (সোমবার) সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংক Read more

কোনো দলের সাথে আসন সমঝোতা হয় নি: নুরুল হক নুর
কোনো দলের সাথে আসন সমঝোতা হয় নি: নুরুল হক নুর

গণ অধিকার পরিষদ কোনো দল বা জোটের সাথে আসন সমঝোতা করেনি বলে জানিয়েছেন দলটির সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল Read more

একাদশে ভর্তিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
একাদশে ভর্তিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে শেষবারের মতো অনলাইনে আবেদনের সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ভর্তি কমিটি। আগের তিন ধাপে ভর্তির সুযোগ না Read more

কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ
কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমস পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টায় Read more

বায়ার্ন অধ্যায়ের ইতি টেনে ভ্যাঙ্কুভারে মুলার
বায়ার্ন অধ্যায়ের ইতি টেনে ভ্যাঙ্কুভারে মুলার

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সাথে ২৫ বছরের সম্পর্কের ইতি টেনে এবার কানাডার মেজর লিগ সকারে (এমএলএস) নতুন অধ্যায় শুরু করতে Read more

ঝড়ে এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঝড়ে এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঝড়ে এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ১৮ মার্চ ( বুধবার) রাত পৌনে ১০টার দিকে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন