সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ জনে দাঁড়াল। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৫৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন মারা গেছে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মোট ৩ জন মারা গেছে। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৪৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১০৯ জন ছাড়াও ঢাকা বিভাগে ১০৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৩, চট্টগ্রাম বিভাগে ৫৮, রাজশাহী বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৪৫ জন মারা গেছে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৭৪ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ২১ জন ছাড়াও বরিশাল বিভাগে ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩ জন, রাজশাহী বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং ঢাকা বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে আওয়ামী লীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে আওয়ামী লীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ Read more

তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩নং ইকরচালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আতিউর রহমান লিংকন (৪৮) কে গ্রেপ্তার করেছে। সোমবার Read more

৯ অক্টোবর: নামাজের সময়সূচি
৯ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২৪ আশ্বিন ১৪৩২ বাংলা, ১৬ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার আশপাশের এলাকার Read more

বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি
বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি

ক্রাফট ইন্সট্রাকটরদের জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাতিলসহ ছয় দফা দাবি বাস্তবায়নে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শাটডাউন Read more

নাগরপুরে জমি বিরোধে সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ
নাগরপুরে জমি বিরোধে সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ

টাঙ্গাইলের নাগরপুরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। নিহত ব্যক্তির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন