ইন্দোনেশিয়ার দুটি প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে।  এছাড়া প্রাকৃতিক এ দুর্যোগে নিখোঁজদের খুঁজতে ও উদ্ধার তৎপরতা চালাতে অভিযান চলছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়, সোমবার শুরু হওয়া প্রবল বৃষ্টিতে পর্যটন দ্বীপ বালি এবং ইস্ট নুসা তেঙ্গারা প্রদেশে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা জানায়, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্টো সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে, নিখোঁজদের খুঁজে পেতে এবং বাস্তুচ্যুতদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন বলেজাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানায়, নিখোঁজদের সন্ধান ও ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজে বিভিন্ন সংস্থার ৪০০ থেকে ৬০০ জন কর্মী মোতায়েন করা হয়েছে।বিএনপিবি’র মুখপাত্র আবদুল মুহারি বলেন, বৃষ্টির কারণে নদীগুলো উপচে পড়ে, যার ফলে বালির নয়টি শহর ও জেলায় প্রবল বন্যা দেখা দেয়। পাহাড়ি জনপদে কাদা, পাথর ও গাছ পড়ে যায় এবং নদীর পানি বেড়ে অন্তত ১২০টি এলাকা প্লাবিত হয়। বিভিন্ন স্থানে একাধিক ভূমিধসের ঘটনাও ঘটে। তিনি বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানান, মৃতের সংখ্যা নয় থেকে বেড়ে ১৪-তে পৌঁছেছে।  সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বালিতে, যাদের অধিকাংশই নদীর পানি বেড়ে যাওয়ায় স্রোতে  ভেসে গেছেন। এখনো অন্তত দু’জন নিখোঁজ রয়েছেন।আবদুল আরও জানান, ৫০০-র বেশি মানুষকে নিরাপদে সরিয়ে স্কুল ও মসজিদে আশ্রয় দেওয়া হয়েছে।বালির রাজধানী দেনপাসারের মেয়র ই গুসতি নগুরা জয়া নগারা এই দুর্যোগ মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা
বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা

বিনিয়োগে অবদান রাখার জন্য ৪টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৯ এপ্রিল) সম্মেলনের তৃতীয় দিনে Read more

টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১আগস্ট) দুপুরে উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া বিল থেকে লাশটি উদ্বার Read more

মুন্সীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
মুন্সীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রদল।সোমবার (২১ এপ্রিল) Read more

কাছের মানুষ ‘জাহির’ করার চেষ্টা, অপু-বুবলীর উপর চটেছেন শাকিব খান
কাছের মানুষ ‘জাহির’ করার চেষ্টা, অপু-বুবলীর উপর চটেছেন শাকিব খান

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস ও বুবলীর লড়াই বরাবর প্রকাশ পায়। এসবের কেন্দ্রবিন্দুতে থাকেন শাকিব খান ও তাদের সন্তান। বরাবর Read more

দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম
দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার আগের বক্তব্যের শব্দ এবং বক্তব্যের যে অংশ বিভাজনমূলক ছিল- সে বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।বৃহস্পতিবার (২২ Read more

নোবিপ্রবিতে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোবিপ্রবিতে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার ‘ইন্টারন্যাশনাল কলোকুইয়াম অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিটিসি ২০২৫)’ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন