জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ( জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় ভোটারদের আঙুলে কালি দিয়ে দাগ না দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ বিষয়ে কাজী নজরুল ইসলামের রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ড. মীর ফেরদৌস হোসেন বলেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন অফিস থেকে তাদের কারও কাছে মার্কার সরবরাহ করা হয়নি। তবে ভোট কারচুপির সুযোগ নেই। শিক্ষার্থীদের নাম, আইডি যুক্ত হচ্ছে। বিস্তারিত জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে যোগাযোগ করতে বলেন তিনি।এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ভুল পাওয়া গেছে। কার্যকরী সদস্য পদে তিনজন প্রার্থীকে ভোট দেওয়ার কথা থাকলেও ব্যালটে দেওয়া নির্দেশনায় একজনের নামের পাশে টিকচিহ্ন দিতে বলা হয়।এ বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মন্ডল বলেন, বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তবে শিক্ষার্থীদের বলে দেওয়া হয়েছে। তারা সদস্য পদে তিনটি করেই টিক চিহ্ন দিচ্ছেন। অর্থাৎ তিনটি করে ভোট দিচ্ছেন।তবে পোলিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমরা প্রতিটি ব্যালট সংশোধন করে দিয়েছি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের চাপায় দুই ছাত্রদল নেতা নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের চাপায় দুই ছাত্রদল নেতা নিহত

ঢাকায় মোটরসাইকেল মেরামত শেষে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলার দুই ছাত্রদল নেতা। এ মর্মান্তিক ঘটনায় Read more

‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে’
‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থাই নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব Read more

এবার সাংবাদিক হত্যায় ইসরায়েলের কাছে জবাব চাইল এমপি ও রয়টার্স
এবার সাংবাদিক হত্যায় ইসরায়েলের কাছে জবাব চাইল এমপি ও রয়টার্স

গত মাসে গাজায় নাসের হাসপাতালের ওপর হামলায় নিজ নিজ সংবাদকর্মী নিহত হওয়ার ঘটনায় ইসরাইলের কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা Read more

ফেডারেশন কাপে পয়েন্ট খুইয়েছে কিংস, মোহামেডানের দুর্দান্ত সূচনা
ফেডারেশন কাপে পয়েন্ট খুইয়েছে কিংস, মোহামেডানের দুর্দান্ত সূচনা

ফেডারেশন কাপ দিয়ে আজ শুরু হয়েছে দেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে ‘বি’ গ্রুপের দুটি ম্যাচ। Read more

বোরকা নিয়ে নেতিবাচক মন্তব্য করে সমালোচনার মুখে লন্ডনের মেয়রপ্রার্থী
বোরকা নিয়ে নেতিবাচক মন্তব্য করে সমালোচনার মুখে লন্ডনের মেয়রপ্রার্থী

লন্ডনের মেয়র নির্বাচনে রিফর্ম ইউকে পার্টির প্রার্থী লায়লা কানিংহ্যাম বোরকা পরা নিয়ে নেতিবাচক মন্তব্য করায় তীব্র বিতর্কের মুখে পড়েছেন। সমালোচকদের Read more

বরিশালে হেফাজত ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
বরিশালে হেফাজত ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন