গাজীপুরে বেতন-ভাতা পরিশোধে ব্যর্থ হওয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।শিনইউয়েন গার্মেন্টস কোং লিমিটেড, যা বুলবুল নিটিং নামে পরিচিত, এই প্রতিষ্ঠানের আগস্ট মাসের বেতন নির্ধারিত সময় ১০ সেপ্টেম্বর পরিশোধের কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি।ফলে আজ (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন দিঘীরপাড় এলাকায় কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামে প্রায় ১৫০ থেকে ২০০ শ্রমিক।বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, কারখানা মালিকের মোবাইল ফোন বন্ধ থাকায় ম্যানেজমেন্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। বিষয়টি নিয়ে যোগাযোগ করেও মিলছে না আশ্বাস।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও বাসন থানা পুলিশ। প্রায় এক ঘণ্টা পর পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে গোসল করতে গিয়ে ২ যুবকের মৃত্যু
টাঙ্গাইলে গোসল করতে গিয়ে ২ যুবকের মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুর ও বাসাইলে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) গোপালপুরের হাট Read more

চলন্ত ট্রেন থেকে যুবককে ফেলে দিল ছিনতাইকারীরা
চলন্ত ট্রেন থেকে যুবককে ফেলে দিল ছিনতাইকারীরা

চলন্ত ট্রেনে সংঘবদ্ধ ছিনতাইকারীরা সবকিছু লুট করে ট্রেন থেকে ফেলে দেয় শিহাব নামের এক যুবককে। পরে সেখানে অচেতন আহত অবস্থায় Read more

শালিসে জরিমানার টাকা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ আহত ২০
শালিসে জরিমানার টাকা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ আহত ২০

শালিসে ধার্যকরা জরিমানার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে সদর Read more

চট্টগ্রামে হোটেল বয়কে চুরির অভিযোগে অমানবিক নির্যাতন, মালিক আটক
চট্টগ্রামে হোটেল বয়কে চুরির অভিযোগে অমানবিক নির্যাতন, মালিক আটক

চট্টগ্রামের আনোয়ারায় এক হোটেল বয়কে চুরির অপবাদ দিয়ে চুল কেটে শরীরে আলকাতরা লাগিয়ে ও মহিলার জামা পড়িয়ে জনসম্মুখে ঘুরানোর ঘটনা Read more

বিরামপুর সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান, মিলেছে দালালদের সম্পৃক্ততার প্রমাণ
বিরামপুর সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান, মিলেছে দালালদের সম্পৃক্ততার প্রমাণ

দিনাজপুরের বিরামপুর উপজেলা সেটেলমেন্ট অফিসে ঘুষ ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন – দুদক।মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন