ভালো বেতনের চাকরির প্রলোভনে কিরগিজস্তানে নিয়ে গিয়ে প্রতারণার শিকার হয়ে ১৮০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার(১০ সেপ্টেম্বর) ভোরে কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সমন্বয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। বিমানবন্দরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে তাদেরকে অর্থসহ জরুরি সহায়তা প্রদান করা হয়।ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, গার্মেন্টস ও নির্মাণ খাতে উচ্চ বেতনের চাকরির লোভ দেখিয়ে একটি চক্র এসব মানুষকে কিরগিজস্তানে পাঠায়। কিন্তু সেখানে গিয়ে অনেকেই কোনো কাজ পাননি, কেউ কেউ কাজ করলেও বেতন পাননি। অনেকেই বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে অবস্থান করতে বাধ্য হন। এমনকি অনেকের পরিবারকে মুক্তিপণ দিয়ে তাদের ছাড়িয়ে আনতে হয়েছে।তিনি বলেন, “বিদেশে যাওয়ার আগে মানুষজন যাচাই-বাছাই না করেই এজেন্সির কথায় বিশ্বাস করছে। ফলে প্রতারণার শিকার হয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।”ব্র্যাক জানায়, তারা গত ৮ বছর ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত আসা অভিবাসীদের সহায়তা দিয়ে আসছে। এ সময়ের মধ্যে ৩৫ হাজারেরও বেশি মানুষকে বিভিন্নভাবে সহায়তা করা হয়েছে। শুধু ২০২৪ সালেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধার করে ফেরত আনা হয়েছে ৪০ জন প্রবাসীকে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার যৌক্তিকতা নেই: উপদেষ্টা আসিফ
আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার যৌক্তিকতা নেই: উপদেষ্টা আসিফ

ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আইনি জটিলতা থাকায় এ ঘটনায় আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার কোনো যৌক্তিকতা Read more

সীমান্তে ফের সংঘাত, পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নিহত ১২
সীমান্তে ফের সংঘাত, পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নিহত ১২

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে আবারও সংঘাতের ঘটনা ঘটে। এতে পাকিস্তানি বাহিনীর হামলায় ১২ জনেরও বেশি আফগান বেসামরিক নাগরিক নিহত Read more

ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক রহমান
ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক রহমান

ভয়ের কোনো কারণ নেই, নির্বাচন নির্ধারিত সময়েই হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি বিজয় দিবসের এই Read more

প্রতারণার শিকার সেই গরু বিক্রেতাকে ওমরাহতে পাঠালেন অপু বিশ্বাস
প্রতারণার শিকার সেই গরু বিক্রেতাকে ওমরাহতে পাঠালেন অপু বিশ্বাস

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী হাটে হাজির হন গরু বিক্রির উদ্দেশ্যে জাল টাকায় প্রতারিত সেই রইস উদ্দিন। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে Read more

ধান্দাবাজ ঠেকাতে স্বচ্ছ নির্বাচন দরকার: দুদু
ধান্দাবাজ ঠেকাতে স্বচ্ছ নির্বাচন দরকার: দুদু

দেশে অদৃশ্য শক্তির সঙ্গে কিছু ধান্দাবাজও সক্রিয় রয়েছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তাদের ঠেকাতে হলে একটি যোগ্য, Read more

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল হক (৩৪) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উলিপুর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন