ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের কারচুপির ও পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিন ইয়ামীন মোল্লা। মঙ্গলবার রাতে টিএসসিতে ডাকসু নির্বাচন নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন।বিন ইয়ামীন প্রশ্ন তুলে বলেন, ‘এটা কি কোনো নির্বাচন, নাকি তামাশা?’ছাত্র অধিকার পরিষদের এ ভিপি প্রার্থী বলেন, ‘ঠিক সকাল ১১টার সময় আমি টিএসসির কেন্দ্রে এসেছিলাম, ভোটকেন্দ্রে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। কীভাবে এখানে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী এখানে ঢুকতে পারলেন। সুইমিং পুলে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। এসএম হলে ভোট কারচুপির প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা। ভোট দেওয়ার সময় আমাদের ঢুকতে দেওয়া হয় না। কিন্তু শিবিরের প্রার্থীদের ভোট গণনার সময় সেখানে ঢোকে। এটা কি নির্বাচন, নাকি তামাশা? তাহলে তো ডাকসুর দরকার ছিল না। ক্ষমতা ভাগাভাগি করে নিয়ে যেতেন।’  বিন ইয়ামীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অধিপাত্যবাদের যে রাজনীতি সেটা একটা গুনগত পরিবর্তনের জায়গায় আসুক, সে জন্যই ডাকসু। এখন ডাকসুকে যদি দখল করতে হয়। আপনারা দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে বিএনপি এবং জামায়াত ইসলামের নেতা-কর্মীরা মহড়া দিচ্ছে। তাহলে এখন বিএনপিকে এবং জামায়াত ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাগাভাগি করে দিয়ে দেন। তারা তো এটাই বলছে। হয় আমাদেরকে ভাগ করে দিয়ে দেন ডাকসু, না হলে আমরা ডাকসু মানব না।’এসময় তিনি আরও বলেন, ‘এরআগেই আমি জানিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতোমধ্যে ৭০ শতাংশই জামায়াত-বিএনপির হয়ে গিয়েছে। ১১ মাসে তারা ডাকসু নির্বাচন দিতে পারেনি তারা। ১১ মাস আমরা ফাইট  করে ডাকসু নির্বাচন নিয়ে আসছি। যারা এতোদিন ডাকসুকে বাধা দিয়েছে তারা এখন ডাকসুতে জয় লাভের জন্য তারা সারা দেশ থেকে লোক নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে জড়ো করেছে।’  এসময় বিন ইয়ামীন মোল্লা অভিযোগ করেন, ‘আমি একজন ভিপি ক্যান্ডিডেট হয়ে সারাদিন কোনো কেন্দ্রে আমাকে ঢুকতে দেয়নি কিন্তু শিবিরের ভিপি ক্যান্ডিডেট যেখানে ভোট গণনা হচ্ছে সেখানে ঘুরে বেড়াচ্ছে। টিএসসির ভোটকেন্দ্রের এলইডি প্রজেক্টর বন্ধ করা হয়েছে। ভেতরে কি হচ্ছে কেউ কি জানে? তারা ভেতরে ব্যালটবক্সে ভোট ঢোকাচ্ছে কী না আমরা কি তা জানি?’এর আগে জামায়াতে ইসলামীর কর্মীরা সশস্ত্র অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করে ছাত্রদল। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের কাছে এ অভিযোগ করা হয়।এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৮তম কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে ভোট এবং বিভিন্ন কৌশলে ভোট জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন বর্জন ও বয়কট করে ভিপি পদ থেকে নিজেকে প্রত্যাহার করার ঘোষণা দেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট ভিপি প্রার্থী তাহমিনা আক্তার।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহ বোর্ডে সেরা জামালপুর, পাসের হার ৬০.১৯ শতাংশ
ময়মনসিংহ বোর্ডে সেরা জামালপুর, পাসের হার ৬০.১৯ শতাংশ

এসএসসি পরীক্ষার পাসের হারে ময়মনসিংহ বোর্ডের মধ্যে জামালপুর জেলা সবার শীর্ষে অবস্থান করছে। জামালপুর জেলায় পাসের হার শতকরা ৬০.১৯ শতাংশ। Read more

জুলাই বিপ্লব স্মরণে ঢাবিতে আন্তর্জাতিক আলোচনা, উঠে এল বর্তমান সঙ্কটের চিত্র  
জুলাই বিপ্লব স্মরণে ঢাবিতে আন্তর্জাতিক আলোচনা, উঠে এল বর্তমান সঙ্কটের চিত্র  

বর্তমান বাংলাদেশ সঙ্কট উত্তরণের প্রাথমিক পর্যায়ে রয়েছে, বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান Read more

দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান
দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। গতকাল সোমবার (৩০ মার্চ) সুপ্রিম কোর্টে পাঠানো তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির Read more

নাগরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গাড়িতে অগ্নিসংযোগ
নাগরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গাড়িতে অগ্নিসংযোগ

টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়া এলাকায় এক স্কুল শিক্ষার্থী দুর্ঘটনায় নিহত হওয়ায় গাড়িতে অগ্নিসংযোগ করেছে জনতা।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়া Read more

গুলশানের বাসায় তারেক রহমান
গুলশানের বাসায় তারেক রহমান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে গুলশানে নিজ বাসভবনে পৌঁছেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার রাত সাড়ে Read more

মাগুরায় মুখ থুবড়ে পড়েছে কোটি টাকার প্রবীণ নিবাস
মাগুরায় মুখ থুবড়ে পড়েছে কোটি টাকার প্রবীণ নিবাস

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত প্রবীণ নিবাস গত এক বছর আগে উদ্ভোধন হলেও এখনও তা চালু হয়নি। মাগুরা সদর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন