আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কিনতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রস্তাব ছিল, সেটি বাতিল করা হয়েছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।।তিনি বলেন, আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের ব্যবহারের জন্য ৩০০ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কিনতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রস্তাব ছিল, সেটি বাতিল করা হয়েছে।জাপানে ১ লাখ কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ড. সালেহউদ্দিন। তিনি বলেন, জাপানি ভাষা জানার পাশাপাশি যে কোনো ধরনের দক্ষতা থাকলেই দেশটিতে চাকরির সুযোগ মিলবে।ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে ২২টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার চিন্তাভাবনা চলছে।তবে কোনো ব্যাংক এভাবে একীভূত হয়ে গেলেও আমানতকারীদের কোনো সমস্যা হবে না জানিয়ে তিনি বলেন, গ্রাহক বা আমানতকারীরা যেভাবেই এসব ব্যাংকে টাকা রাখুক, তাদের এসব আমানতের ওপর কোনো প্রভাব পড়বে না।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় ৪০ জনের মৃত্যু
বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায়  ৪০ জনের মৃত্যু

চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় সোমবার মধ্যরাত পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই বেইজিংয়ে প্রায় Read more

বায়ার্ন অধ্যায়ের ইতি টেনে ভ্যাঙ্কুভারে মুলার
বায়ার্ন অধ্যায়ের ইতি টেনে ভ্যাঙ্কুভারে মুলার

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সাথে ২৫ বছরের সম্পর্কের ইতি টেনে এবার কানাডার মেজর লিগ সকারে (এমএলএস) নতুন অধ্যায় শুরু করতে Read more

‘৫ আগস্টের আগের অবস্থায় আমরা ফিরতে চাই না’
‘৫ আগস্টের আগের অবস্থায় আমরা ফিরতে চাই না’

আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে কিন্তু আমরা ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার Read more

সুনামগঞ্জে বজ্রাঘাতে ২ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১
সুনামগঞ্জে বজ্রাঘাতে ২ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়  বজ্রাঘাতে ২ জন বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) রাত আড়াইটার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা Read more

যশোরে বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন পণ্য আটক
যশোরে বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন পণ্য আটক

যশোরের বেনাপোল-শার্শা সীমান্তে চোরাচালানী বিরোধী অভিযান চালিয়ে ৯ লাখ ৮২ হাজার টাকা মূল্যের বিদেশী মদ, ফেন্সিডিল, গাঁজা, বাইসাইকেল, ইউরিয়া সার, Read more

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত

ফুটবল খেলা কেন্দ্র করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- লক্ষ্মীপুর গ্রামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন