ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন তিনজন সহসভাপতি (ভিপি) প্রার্থী। এসব অভিযোগে একজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলেও জানা গেছে।অভিযোগকারীরা হলেন, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের মনোনীত প্রার্থী উমামা ফাতেমা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদ এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত প্রার্থী তাহমিনা আক্তার।তাহমিনা আক্তার অভিযোগ করে বলেন, ‘শিবির সমর্থিত প্রার্থীর পক্ষে আগে থেকেই ব্যালট পূরণ করা হয়েছে। বিভিন্ন পদ্ধতিতে ভোটে জালিয়াতি করে নির্ধারিত প্রার্থীকে বিজয়ী করার চেষ্টা চলছে। এটি একটি প্রহসনের নির্বাচন।’এই পরিস্থিতিতে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে বলেন, ‘এ ভূয়া নির্বাচন বর্জন ও বয়কট করলাম। শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট ভিসি ও নির্বাচনসংশ্লিষ্ট সবার ওপর অনাস্থা জ্ঞাপন করে তাদের পদত্যাগ দাবি করছি এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।’এদিকে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থী উমামা ফাতেমা ফেসবুক পোস্টে অভিযোগ করে বলেন, ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটকেন্দ্রের বাইরে এই লিফলেটগুলা দেওয়া হচ্ছে। যার এক প্রান্তে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের তালিকা আর অপর প্রান্তে হলের স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করা প্রার্থীদের তালিকা। গুঞ্জন শোনা গেছে এই লিস্টটি পোলিং বুথের ডেস্কের নিচে ছড়ানো আছে।’অন্যদিকে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম বলেন, ‘দুপুরের পর থেকে আমরা কারচুপির অভিযোগ পেয়েছি। আমি নিজেও অমর একুশে হলের যে কেন্দ্র আছে, সেখানে গিয়েছি। প্রমাণ পেয়েছি। তাদের সঙ্গে খুব পোলাইটলি কথা বলেছি। তারাও বলেছে, হ্যাঁ, একটা ঘটনা ঘটে গেছে। রোকেয়া হলেও একই অবস্থা। তারা বলছে, ঘটনা ঘটে গেছে।’তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আমরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি, তবে প্রশাসনকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। অনিয়ম মেনে নেওয়ার কোনো সুযোগ নেই।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক সিইসি হাবিবুল আউয়াল ৩ দিনের রিমান্ডে
সাবেক সিইসি হাবিবুল আউয়াল ৩ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচন করার ঘটনায় ঢাকার শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ৩ Read more

নেইমারের জোড়া গোলে তিন ম্যাচ পর সান্তোসের জয়
নেইমারের জোড়া গোলে তিন ম্যাচ পর সান্তোসের জয়

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র শুধু মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই নয়, বরং তার চুলের স্টাইলের জন্যও আলোচনায় থাকেন প্রায়ই। আল Read more

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বিদ্ধ টেকনাফের নারী
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বিদ্ধ টেকনাফের নারী

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। একই সময়ে স্থানীয় একটি দোকানের Read more

যুবকরা বারবার রক্ত দেয়, আর প্রবীণরা তাদের প্রতারিত করে: মাসউদ
যুবকরা বারবার রক্ত দেয়, আর প্রবীণরা তাদের প্রতারিত করে: মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ এবং পাকিস্তান থেকে মুক্তি দিয়েছে। আমরা Read more

হামলার পরপরই ভারতকে সমর্থন দিয়ে যে বার্তা দিলো ইসরায়েল
হামলার পরপরই ভারতকে সমর্থন দিয়ে যে বার্তা দিলো ইসরায়েল

পাকিস্তান ভূখণ্ডে বুধবার রাত ১টার পর ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান শুরু করে ভারত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে Read more

চাকসু নির্বাচনে ৪০০ ব্যালটে স্বাক্ষর না থাকার অভিযোগ
চাকসু নির্বাচনে ৪০০ ব্যালটে স্বাক্ষর না থাকার অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তার স্বাক্ষর ছাড়া অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন