জেন-জিদের টানা ২ দিনের আন্দোলনের জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সর্বশেষ খবর অনুযায়ী, তিনি কাঠমান্ডুতে তার বাসভবন থেকে একটি হেলিকপ্টারে উঠছেন। এর গন্তব্য কোথায় তা পরিষ্কার নয়। অনলাইন এনডিটিভি এ খবর দিলেও কাঠমান্ডু পোস্ট জানায়, পার্লামেন্ট ভবন সহ গুরুত্বপূর্ণ ভবনগুলোতে নিরাপত্তা রক্ষায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সামরিক ব্যারাকে নিরাপত্তা দেয়া হচ্ছে। কেপি শর্মা ওলি সেখানে তার মন্ত্রীদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন। তবে আরেক গুঞ্জন শোনা যাচ্ছে। তা হলো, ওলি পদত্যাগ করার ফলে ক্ষমতা থাকছে কার হাতে। কেউ কেউ বলছেন, ক্ষমতা নিয়ে নিতে পারে সেনাবাহিনী। তবে এমন দাবির পক্ষে বিশ্বস্ত কোনো সমর্থন মেলেনি। নিশ্চিত করে বলা যায় না আসলেই কি ঘটছে। এর আগে কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন। তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নেন। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের বাসভবন, মন্ত্রী-এমপিদের বাসভবনে ক্ষোভে ফুঁসে ওঠা জনতা আগুন ধরিয়ে দেয়ার পুরো নেপাল যেন আগুনে জ্বলছে এমন এক আবহ তৈরি হয়। সঙ্গে পার্লামেন্ট ভবন সহ বিভিন্ন স্থানে আগুনের শিখা। এসব দেখেই কেউ কেউ বলতে থাকেন, ওলির সামনে কোনো বিকল্প নেই। তাকে পদত্যাগ করতেই হবে। তিনি অবশেষে তা-ই করলেন। তবে অনেক দেরি করে ফেলেছেন। তার চেয়ে বড় বিষয় হলো পদত্যাগ করার পর তিনি এখন কোথায়? জল্পনা ছড়িয়ে পড়ে তিনি দেশ ছেড়ে পালাতে পারেন। অবশ্য দেশের ভিতর তার জন্য অবস্থান করা এখন ঝুঁকিপূর্ণ। তার বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। দৃশ্যত, নিজ দলের নেতারাও এখন সুযোগ বুঝে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ফলে তিনি দেশে কার আশ্রয়ে থাকবেন! যদি দেশ ছেড়েই যান, তাহলে কোথায় আশ্রয় চাইতে পারেন- এমন অনেক প্রশ্ন এখন। এ মুহূর্তে এসব প্রশ্নের উত্তর দেয়া সম্ভব না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরীপুর ভিজিএফের ৩ হাজার ২শ’ কেজি চাল জব্দ
গৌরীপুর ভিজিএফের ৩ হাজার ২শ’ কেজি চাল জব্দ

ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোট ভাই ও তাঁর শ্যালক কর্তৃক ভিজিএফের চাল আত্মসাতের চেষ্টাকালে ৩ হাজার ২শ' ১০ Read more

গজারিয়ায় উন্নয়ন প্রকল্প ও সেতুর স্থান পরিদর্শন করলেন এমপি রতন
গজারিয়ায় উন্নয়ন প্রকল্প ও সেতুর স্থান পরিদর্শন করলেন এমপি রতন

গজারিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও একাধিক সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।শুক্রবার (৩ Read more

নতুন জটিলতায় চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প!
নতুন জটিলতায় চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প!

চট্টগ্রামের বহুল প্রতীক্ষিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে জমি অধিগ্রহণ না পাওয়ায় আগ্রাবাদে Read more

শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি
শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি

বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করা ৯৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ছয় মাসের বাস্তব Read more

অবরুদ্ধ গাজায় ২৩৩ ইমামকে হত্যা করেছে ইসরায়েল
অবরুদ্ধ গাজায় ২৩৩ ইমামকে হত্যা করেছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে হামলায় এখন পর্যন্ত ২৩৩ জন ইমাম ও ইসলাম ধর্মের প্রচারককে হত্যা Read more

৩১ অক্টোবর: নামাজের সময়সূচি
৩১ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ইংরেজি, ১৫ কার্তিক ১৪৩২ বাংলা, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন