নেপালে জেন জি আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশটির মন্ত্রীদের বাড়িঘরে। বিক্ষোভকারীরা ললিতপুর থেকে বুধানিলকণ্ঠা পর্যন্ত বিভিন্ন মন্ত্রী ও শীর্ষস্থানীয় নেতাদের বাসভবনে পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেছে।এমনকি হামলা চালানো হয়েছে দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা এবং নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নরের বাসভবনেও। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার নেপালে জেন জি বিক্ষোভকারীরা কাঠমান্ডু উপত্যকা ও বিভিন্ন জেলায় রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা চালিয়েছে। হামলার সময় তারা পাথর নিক্ষেপ করে এবং কিছু স্থাপনায় অগ্নিসংযোগও করে।এর মধ্যে ললিতপুরে নেপালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী প্রিথ্বী সুব্বা গুরুঙের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এছাড়া উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের ভৈসেপাতিস্থ বাসভবনে পাথর নিক্ষেপ করা হয়।সোমবার পদত্যাগ করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা চালানো হয়েছে।এছাড়া নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নর বিশ্ব পাউডেলের ভৈসেপাতিস্থ বাসভবনে পাথর ছোড়া হয়। বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস সভাপতি শেরবাহাদুর দেউবার বুধানিলকণ্ঠাস্থ বাড়ির কাছেও পৌঁছে যায়। তবে কোনও ধরনের আক্রমণের আগেই তাদের আটকানো সম্ভব হয়।একইভাবে প্রধান বিরোধীদল সিপিএন (মাওবাদী) চেয়ারম্যান পুষ্পকমল দাহালের খুমালতার বাসভবনেও বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করেছে।স্থানীয় সংবাদদাতারা জানান, নিরাপত্তা জোরদার করা সত্ত্বেও বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী, প্রাদেশিক মন্ত্রী ও অন্য নেতাদের বাসভবনও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বিক্ষোভকারীরা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের হামলা: ইরানের পাশে দাঁড়াল সৌদি আরব
ইসরায়েলের হামলা: ইরানের পাশে দাঁড়াল সৌদি আরব

ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ওপর হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে Read more

ইরানে অস্থিরতা: বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর হুমকি ট্রাম্পের
ইরানে অস্থিরতা: বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর হুমকি ট্রাম্পের

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী গুলি চালালে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক Read more

ক্রিকেট বিশ্বে তোলপাড়, টানা দুই ওভারে দুই হ্যাটট্রিক!
ক্রিকেট বিশ্বে তোলপাড়, টানা দুই ওভারে দুই হ্যাটট্রিক!

ক্রিকেট ইতিহাসে এক বিরল কীর্তি গড়েছেন কিশোর কুমার নামে এক স্পিনার। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ‘টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স’-এর ম্যাচে Read more

ভারতীয়দের ভুয়া খবর না ছড়াতে বললেন রোহিত শর্মা
ভারতীয়দের ভুয়া খবর না ছড়াতে বললেন রোহিত শর্মা

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের মধ্যে দুই দেশের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ Read more

পতাকা বৈঠকে সেফ হোম থেকে দেশে ফিরল ভারতীয় নাগরিক
পতাকা বৈঠকে সেফ হোম থেকে দেশে ফিরল ভারতীয় নাগরিক

সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে আটক অচলা সরকার নামের এক ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার Read more

ফেরাউনের ব্রেসলেট মাত্র ৪ হাজার ডলারে বিক্রি, চোর গ্রেপ্তার
ফেরাউনের ব্রেসলেট মাত্র ৪ হাজার ডলারে বিক্রি, চোর গ্রেপ্তার

মিসরের রাজধানী কায়রোর ‘মিসরীয় জাদুঘর’ থেকে চুরি হয়েছে তিন হাজার বছরের পুরোনো এক প্রাচীন ব্রেসলেট। প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন ল্যাপিস পাথরের তৈরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন