ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢুকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ছাত্রদলের ভিপি প্রার্থী মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন।’মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে কার্জন হল প্রাঙ্গণে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আবিদের যে বিষয়টি, সে একটা মিডিয়ার ট্রায়ালের শিকার হলো। স্পষ্টভাবে লেখা রয়েছে যে, রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রার্থী অবশ্যই প্রবেশ করতে পারবে, তদারকি করতে পারবে। কিন্তু সেগুলো নিউজ হয়ে গেল কেন সেটি বুঝতে পারলাম না।’তিনি বলেন, ‘আমরা, আমি এখানে সকাল ৭টা থেকেই রয়েছি। কার্জন হল কেন্দ্র এখানে, তারপর জিমনেশিয়ামের যে কেন্দ্র রয়েছে এখানে…। তো এখানে যে বিষয়টি লক্ষণীয় ছিল, সকালবেলা ভোটার উপস্থিতি কম ছিল। যখন বেড়েছে, এখানে আমাদের প্যানেলের ভেতরে যে একটা অভিযোগ পেয়েছি, সেটি হলো পোলিং এজেন্টের সংখ্যা নিয়ে। আমরা তো প্রায় পাঁচ-সাত দিন আগে পোলিং এজেন্টের লিস্ট চেয়েছিল প্রশাসন থেকে। কিছু প্রশাসন থেকে সেই অনুযায়ী আমাদের প্রার্থীরা পোলিং এজেন্টের লিস্ট প্রদান করেছে। কিন্তু এটা দিয়েছে গতকাল রাতে। দিয়েছে এমনভাবে যে, প্রায় এক-একটা কেন্দ্রে ২০-৩০টা বুথের বিপক্ষে মাত্র একজন পোলিং এজেন্ট! এটি নিয়ে আমাদের বেশ কিছু অভিযোগ রয়েছে।’ছাত্রদল সভাপতি আরও বলেন, ‘অনাবাসিক ভোটাররা এখনও আসছে। এমনিতে আমরা জরিপ করেছি, সে সংখ্যাটা সঠিকভাবে বলতে গেলে আরেকটু সময় লাগবে যে তারা সঠিকভাবে কতটুকু আসতে পারল।’ এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাটমোহরে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মুসল্লির
চাটমোহরে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মুসল্লির

পাবনার চাটমোহরে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সিএনজি অটোরিকশার ধাক্কায় আজিম উদ্দিন মোল্লা (৫৫) নামের এক মুসল্লী নিহত Read more

ইলিশ রক্ষায় অভিযান, মেঘনায় ১২ জেলের কারাদণ্ড ও জাল জব্দ
ইলিশ রক্ষায় অভিযান, মেঘনায় ১২ জেলের কারাদণ্ড ও জাল জব্দ

মুন্সিগঞ্জ সদরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩০০ কেজি ইলিশ ও ১০ লাখ মিটার জাল জব্দ করেছে। এছাড়া ইলিশ কেনাবেচার দায়ে Read more

সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন ফেরাতে ইতিহাসের কঠোরতম বাণিজ্যিক পদক্ষেপ নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রের মাটিতে সেমিকন্ডাক্টর Read more

নতুন অ্যাপল ওয়াচে থাকছে আরও উন্নত স্বাস্থ্য ফিচার
নতুন অ্যাপল ওয়াচে থাকছে আরও উন্নত স্বাস্থ্য ফিচার

অ্যাপল তাদের নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ১১ আগামী সেপ্টেম্বরে উন্মোচন করতে যাচ্ছে। আগের তুলনায় এই ঘড়িতে থাকবে আরও উন্নত প্রযুক্তি Read more

ফুলবাড়ীতে গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো পুনর্নির্মাণের কাজ শুরু
ফুলবাড়ীতে গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো পুনর্নির্মাণের কাজ শুরু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২২০ ফিট লম্বা ভেঙে যাওয়া বাঁশের সাঁকোটি অবশেষে গ্রামবাসীর নিজস্ব উদ্যোগে পূর্ণ: নির্মাণের কাজ শুরু হয়েছে। সোমবার (২৩ Read more

গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা
গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় সদ্য চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা ও  উভয় পক্ষের মধ্যে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন