থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) এ রায় দেন দেশটির সর্বোচ্চ এই আদালত। খবর রয়টর্সের।রায়ে বলা হয়েছে, হাসপাতালে দীর্ঘদিন অবস্থান করা আইনি প্রক্রিয়ার সঙ্গে সংগতিপূর্ণ ছিল না এবং থাকসিন ইচ্ছাকৃতভাবে তা দীর্ঘায়িত করেছিলেন। ফলে তাকে এখন কারাগারে যেতে হবে।রায়ের সময় আদালতে উপস্থিত থাকা তার একজন রাজনৈতিক মিত্র বলেন, রায়ের পরও থাকসিন দৃঢ় মনোবল ধরে রেখেছেন। তিনি ভালো-মন্দ যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত ছিলেন।রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, আদালতের রায় অনুযায়ী, পুলিশ থাকসিনকে হেফাজতে নেবে। তাকে ব্যাংককের রিমান্ড কারাগারে পাঠানো হতে পারে।এদিকে থাকসিনের কন্যা ও সদ্য অপসারিত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমরা প্রতিদিনই মহামান্য রাজার কাছে কৃতজ্ঞ। তিনি আমাদের বাবার ১ বছরের সাজা কমিয়ে এক বছর করেছেন।’ তিনি আরও জানান, তার বাবা দেশের জন্য বহু ইতিহাস তৈরি করেছেন, নানা কার্যকর নীতি গ্রহণ করেছেন। তবে এবার থাকসিন ইতিহাস গড়লেন প্রথম সাবেক প্রধানমন্ত্রী হিসেবে কারাগারে গিয়ে।কম্বোডিয়ার প্রাক্তন নেতা হুন সেনের সঙ্গে তার ফাঁস হওয়া ফোনালাপের পর একটি হাই-প্রোফাইল নীতিশাস্ত্র মামলায় তাকে পদ থেকে অপসারণ করে সাংবিধানিক আদালত।থাকসিনের কারাবাস নিয়ে থাই রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকেরা বলছেন, এই রায় শুধু থাকসিন নয়, তার পুরো পার্টির ভবিষ্যৎ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।থাকসিন ২০০৬ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন এবং অনুপস্থিতিতে ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের সংঘাতের মামলায় দোষী সাব্যস্ত হন। ২০২৩ সালে স্বেচ্ছা নির্বাসন ভেঙে দেশে ফেরার পর তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়।পরে রাজকীয় ক্ষমায় সাজা কমে এক বছরে নেমে আসে। তবে তিনি ছয় মাস একটি হাসপাতালের ভিআইপি শাখায় কাটান এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্যারোলে মুক্তি পান। নতুন রায়ের ফলে এখন থাকসিনকে ফের কারাগারে যেতে হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু
ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু

গাজা যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি নিয়ে জরুরি আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার রাতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। সফরসঙ্গী Read more

কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক
কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক

পর্যাপ্ত অর্থ না থাকা এবং সন্দেহজনক আবাসন বুকিংসহ বিভিন্ন অনিয়মের কারণে মালয়েশিয়ার পর্যটক হিসেবে আসা ১৩১ জন বিদেশিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক Read more

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সরিষাবাড়ীতে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সরিষাবাড়ীতে ঈদ উদযাপন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৬টি গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় Read more

কিশোরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও নির্যাতনের অভিযোগ
কিশোরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও নির্যাতনের অভিযোগ

কিশোরগঞ্জে সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়াকে কেন্দ্র করে জমি দখল ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ Read more

যশোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই
যশোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

যশোরে তুহিন হোসেন (১৮) নামে এক চালককে অজ্ঞান করে ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৩ জুলাই) বিকেলে সদর Read more

পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ফোনালাপে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন