ফরিদপুরের বোয়ালমারীতে কয়েকজন মানুষকে কামড়িয়ে আহত করা একটি পাগলা ঘোড়া অবশেষে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা গেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঘোড়াটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শওকত আলী।স্থানীয়রা জানান, গত ৬ ও ৭ সেপ্টেম্বর (শনিবার ও রবিবার) ঘোড়াটি বোয়ালমারী পৌরসদরের কলেজ রোড, আধারকোঠা ও চৌরাস্তা এলাকায় হঠাৎ করে মানুষকে আক্রমণ করতে থাকে। এতে গণমাধ্যমকর্মীসহ অন্তত ৮–১০ জন নারী-পুরুষ আহত হন। ঘোড়াটির মালিক খুঁজে না পাওয়ায় পরবর্তীতে সেটিকে স্থানীয়ভাবে মাটিচাপা দিয়ে দাফন করা হয়।আহতদের মধ্যে রয়েছেন গণমাধ্যমকর্মী কাজী হাসান ফিরোজ, আতাউর রহমান (৫৫), আবু বক্কর সিদ্দিক (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬) এবং আলেয়া বেগম (৩৪)। এছাড়া আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।চৌরাস্তা এলাকার ব্যবসায়ী জুয়েল মিয়া বলেন, ‘রবিবার সকালে দোকান খোলার সময় ঘোড়াটি আমাকে কামড় দিতে আসে। আমি লাঠি দিয়ে তাড়ালে সে সাইকেল আরোহী এক ব্যক্তিকে আক্রমণ করে। পরে শুনি ঘোড়াটি মারা গেছে।’এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে জানানো হয়েছে, যাঁরা ঘোড়াটির কামড়ের শিকার হয়েছেন, তাঁদের জলাতঙ্কের টিকা গ্রহণ করতে হবে। অনেকেই ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা নিয়েছেন।বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে এম মাহামুদ রহমান বলেন, ‘পাগলা ঘোড়ার কামড়ে ৫ জন হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকারিভাবে বিনামূল্যে জলাতঙ্ক টিকা দেওয়া হচ্ছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে পোষা প্রাণীর স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
রাজধানীতে পোষা প্রাণীর স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

রাজধানীর হোটেল ‘আমারই ঢাকায়’ শুরু হয়েছে বাংলাদেশ স্মল অ্যানিমেল ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (বাসাভা) প্রথম আন্তর্জাতিক সম্মেলন। শনিবার (২০ ডিসেম্বর) থেকে কানিভা Read more

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ
চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষা নিয়ে অনিয়ম আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। ফলে নিয়োগ পরিক্ষাকে কেন্দ্র করে Read more

পাকিস্তানে হামলার পর ভারতীয় রুপির পতন
পাকিস্তানে হামলার পর ভারতীয় রুপির পতন

পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিন্দুর’ নামে হামলা পরিচালনার পর ননডেলিভারেবল ফরোয়ার্ড (এনডিএফ) মার্কেটে ডলারের বিপরীতে ভারতীয় রুপির পতন ঘটেছে।  বুধবার (৭ মে) Read more

থানা থেকে ট্রাংক ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি অভিযোগ
থানা থেকে ট্রাংক ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি অভিযোগ

নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাটি Read more

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের ৩০ জন ডিআইজি এবং ৯ জন অতিরিক্ত ডিআইজিকে বিভিন্ন ইউনিটে বদলি করেছে সরকার।রাষ্ট্রপতির আদেশে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন