জুলাই ও ৭১ একই চেতনার সঙ্গে সংযুক্ত। স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে আমরা একটি স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। আমরা রাষ্ট্রকে একটি সুসংগঠিত কাঠামোর মাধ্যমে গড়ে তুলবো। আমরা এমন একটি সংবিধানের স্বপ্ন দেখি যে সংবিধানে আর কোনো মা-বোনকে স্বামী-সন্তানের জন্য রাতে অপেক্ষা করতে না হয়। কোনো মা-বোনকে যেন তাহাজ্জুদে বসে কাঁদতে না হয়। আর কোনো কার্টুনিস্টকে জেলে মরতে না হয়। আপনারা গর্বের সঙ্গে বলতে পারবেন এক বছরে একটাও গুম হয়নি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান ও সাংবিধানিক পুনর্গঠন: তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ সেমিনারে এসব কথা বলেন তিনি।অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, ৩০ হাজার মানুষকে গুম করেছে। আমরা এ অপরাধের বিচার করতে যাচ্ছি। এ অপরাধের বিচার প্রক্রিয়ায় যারাই অপরাধের সঙ্গে সম্পৃক্ত তাদের বিচারের আওতায় আনা হবে। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায়, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব এ নীতি প্রতিষ্ঠায় যত বাধা বিপত্তি আসুক সব মোকাবিলা করবো। জুলাইয়ে শহীদদের রক্তের দাম অবশ্যই রাখা হবে। আমরা সাংবিধানিকভাবে এমন একটি জায়গায় যেতে চাই যেখানে সব শহীদের রক্তের মূল্য দেওয়া হবে।তিনি আরও বলেন, আমি জুলাই চেতনাকে ধারণ করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। জুলাই গণঅভ্যুত্থানে ১৫ শতাধিক মানুষ শহীদ হয়েছে, ৩০ হাজারেরও বেশি মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছে এবং গত ১৭ বছরে ৫ হাজারেরও বেশি মানুষ নির্বিচারে শহীদ হয়েছে। ৬০ লাখ মানুষ বিনাদোষে রাজনৈতিক মামলার স্বীকার হয়েছে যার ৯৯ শতাংশ মামলার বাদী ছিল পুলিশ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা

প্রবল শক্তি নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা। এমন পরিস্থিতিতে ফিলিপাইন ও তাইওয়ানের কিছু জায়গা থেকে সাধারণ মানুষকে Read more

আবারও ‘বাংলাদেশি’ হিসেবে আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন পশ্চিমবঙ্গের অনেক মুসলমান বাসিন্দা
আবারও ‘বাংলাদেশি’ হিসেবে আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন পশ্চিমবঙ্গের অনেক মুসলমান বাসিন্দা

গত কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ 'বাংলাদেশি' ধরার যে অভিযান চলছে, সেই প্রক্রিয়াতেই আটক করা হচ্ছে পশ্চিমবঙ্গের বাংলাভাষীদেরও। Read more

হিন্দু নারীর ছদ্মবেশে কীর্তন অনুষ্ঠানে ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩
হিন্দু নারীর ছদ্মবেশে কীর্তন অনুষ্ঠানে ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

নাটোরের বড়াইগ্রামে হিন্দু নারীর বেশ ধরে কীর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন নারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে Read more

নারায়ণগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর নজরুল ইসলাম বাবু হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মো. লতিফকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।মঙ্গলবার (১৭ মার্চ) রাতে Read more

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় নতুন বছরের জন্য ২৪ লাখ ৩০ হাজার ২০০ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ কার্যক্রমের Read more

নারীকে গুমের হুমকি দিয়ে বিপাকে ব্রাজিলিয়ান ফুটবলার
নারীকে গুমের হুমকি দিয়ে বিপাকে ব্রাজিলিয়ান ফুটবলার

ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার ডেভিড লুইজের বিরুদ্ধে এক নারীকে গুমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে অভিযোগ করার পর আদালত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন