ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।ডিএমপি কমিশনার বলেন, ক্যাম্পাস এখন নিরাপত্তার চাদরে ঢাকা, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।ডিএমপি কমিশনার জানান, নির্বাচনের দিন ক্যাম্পাসে ২ হাজার ৯৬ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য র‍্যাব ও বিজিবিও থাকবে মাঠে।মো. সাজ্জাত আলী বলেন, ‘কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। অবাঞ্ছিত কোনো ব্যক্তিকে ক্যাম্পাসে দেখা গেলে পুলিশে সোপর্দ করতে হবে। ভুয়া আইডি কার্ড যাতে তৈরি না হয় সে ব্যাপারে পুলিশ কঠোর তৎপর রয়েছে। সাইবার বুলিং বন্ধেও কার্যক্রম চালানো হচ্ছে।’ডিএমপি কমিশনার আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে গত এক মাস ধরে সমন্বয় করে এ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।এ ছাড়া তিনি বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রদত্ত ক্ষমতাবলে আমি আজ রাত ৮টা থেকে আগামী ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাস এলাকায় লাইসেন্সধারী অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি।’তিনি আশ্বস্ত করে বলেন, শান্তিপূর্ণভাবে, নিরাপত্তার মধ্যে থেকেই নির্বাচন হবে, কোনো ধরনের ঝামেলার আশঙ্কা নেই।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েট শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
কুয়েট শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী মো. ইফাজের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ির দীঘিনালা Read more

রেকর্ড দামের পর কমেছে স্বর্ণের দাম
রেকর্ড দামের পর কমেছে স্বর্ণের দাম

দীর্ঘদিন রেকর্ড দামে থাকার পর দুবাইয়ে স্বর্ণের বাজারে নেমেছে ঠাণ্ডা হাওয়া। আন্তর্জাতিক বাজারে মূল্য পতনের প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। আজ শুক্রবার Read more

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে তিন যুবক আটক
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে তিন যুবক আটক

ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায় একটি ক্লিনিকের গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন স্থানীয়ভাবে Read more

তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

তীব্র শীতে কাঁপছে সারা দেশ। এর মধ্যে সাত জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এমন পরিস্থিতিতে শীত নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস। Read more

পাকিস্তানের সঙ্গে ভারতের শত্রুতার কেন্দ্রবিন্দু কেন কাশ্মীর?
পাকিস্তানের সঙ্গে ভারতের শত্রুতার কেন্দ্রবিন্দু কেন কাশ্মীর?

ভারত ৭ মে ভোরে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারত দাবি করেছে, তারা সন্ত্রাসী ঘাঁটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন