ইউএস ওপেনের ফাইনালে ইয়ানিক সিনারকে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট পরলেন কার্লোস আলকারাজ।  মাত্র ২২ বছর বয়সেই দ্বিতীয়বার নিউইয়র্কের গ্র্যান্ড স্লাম শিরোপা তুললেন স্প্যানিশ তারকা।রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে অনুষ্ঠিত মেগা ফাইনালে প্রতিপক্ষকে ৬-২, ৩-৬, ৬-১ ও ৬-৪ গেমে হারিয়ে টেনিসে এক নম্বরের মুকুটটাও ফিরে পেলেন এই স্প্যানিশ তারকা।এদিন ফাইনাল দেখতে স্টেডিয়ামে হাজির হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাড়তি কারণে নিরাপত্তা ম্যাচ শুরু করতে দেরি হয়েছে প্রায় আধাঘণ্টা। তবে আলকারাজের শৈল্পিক টেনিস ভুলিয়ে দিল সকল অব্যবস্থাপনা।দ্বিতীয়বার ইউএস ওপেন জেতার মাধ্যমে আবারও টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন আলকারাজ। সেপ্টেম্বর ২০২৩-এর পর এই প্রথম নাম্বার ওয়ান হলেন তিনি। অন্যদিকে, টানা ৬৫ সপ্তাহ শীর্ষে থাকার পর সিংহাসন হারালেন ইয়ানিক সিনার।উইম্বলডনের ফাইনালে এই সিনারের কাছেই আলকারাজ হেরেছিলেন মাস দুয়েক আগে। সেই প্রতিশোধ নিয়ে থামিয়ে দিলেন হার্ড কোর্ট গ্র্যান্ড স্লামে সিনারের টানা ২৭ ম্যাচের জয়যাত্রা।উল্লেখ্য, দুজনের সবশেষ সাত লড়াইয়ের ছয়টিতেই জিতলেন এই স্প্যানিশ তারকা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পান খাওয়ায় কথা বলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আট দিনেও গ্রেপ্তার হয়নি ধর্ষক
পান খাওয়ায় কথা বলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আট দিনেও গ্রেপ্তার হয়নি ধর্ষক

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এক বুদ্ধিপ্রতিবন্ধী ও বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে তাকে অসুস্থ অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ Read more

মোগো যাওয়ার যায়গা নাই, বিচার না পাইলে মইরা যামু: বিধবা আরেফা বেগমের আর্তনাদ
মোগো যাওয়ার যায়গা নাই, বিচার না পাইলে মইরা যামু: বিধবা আরেফা বেগমের আর্তনাদ

মোগো যাওয়ার যায়গা নাই, বিচার না পাইলে মোরা মইরা যামু, ওরা মোর পোলাডারে মামলা দিয়া বাড়ি থেইকা খেদাইছে এভাবে আক্ষেপ Read more

পদ্মার দুই ইলিশ বিক্রি হলো ২০ হাজার টাকায়
পদ্মার দুই ইলিশ বিক্রি হলো ২০ হাজার টাকায়

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর ৪ কেজি ওজনের বড় দুটি ইলিশ মাছ ১৯ হাজার ৬শ টাকায় বিক্রি করা হয়েছে।রোববার (০৪ জানুয়ারি) Read more

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি?
ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি?

শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। ৩২ দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টে এখন টিকে আছে আটটি দল। Read more

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার প্রাথমিক দল ঘোষণা
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার প্রাথমিক দল ঘোষণা

আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ টুর্নামেন্টের জন্য ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়ােড ঘোষণা করেছে Read more

ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ংকর তথ্য: ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু
ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ংকর তথ্য: ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু

ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামের সঙ্গে একটি নতুন সংকট যুক্ত হয়েছে। নেতানিয়াহু, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা চলছে এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন